1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সেতু বিভাগের নিয়োগ পরীক্ষায় অনিয়ম: প্রক্সি ও অসদুপায়ে ৩ পরীক্ষার্থীর জেল-জরিমানা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সেতু বিভাগের নিয়োগ পরীক্ষায় অনিয়ম: প্রক্সি ও অসদুপায়ে ৩ পরীক্ষার্থীর জেল-জরিমানা

প্রতিনিধি

সেতু বিভাগের অধীন বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে তিন পরীক্ষার্থীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বন এবং প্রক্সি দেওয়ার দায়ে এ শাস্তি দেওয়া হয়।

শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট এলাকায় অবস্থিত বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে সেতু বিভাগের অধীন কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার্থী মো. সাগর হোসেন তপু (রোল নম্বর– ১১০০৫৫২)–কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘাগড়া গ্রামের বাসিন্দা এবং নজরুল ইসলামের ছেলে।

এ ছাড়া অফিস সহায়ক পদের পরীক্ষার্থী রিপন মিয়া (রোল নম্বর– ১৪০১৭৫৬)–এর পরিবর্তে প্রক্সি দেওয়ার দায়ে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মো. আবুল বাসার (পিতা: আব্দুর গাফ্ফার), কেন্দুয়া পৌরসভা, নেত্রকোণা এবং আমির ফয়সাল (পিতা: আব্দুল কাইয়ুম), জারিয়া, পূর্বধলা, নেত্রকোণা।

ভ্রাম্যমাণ আদালত প্রক্সি দেওয়ার অভিযোগে উভয়কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিলা জান্নাত রেটিনা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!