1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল

প্রতিনিধি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। আজ শনিবার (৩১ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত উপত্যকাটিতে নতুন করে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

এরমধ্যে সর্বশেষ হামলায় গাজার পুলিশ সদরদপ্তরকে টার্গেট করেছে ইসরায়েলি সেনারা। সেখানে সাতজন নিহতসহ বহু মানুষ আহত হয়েছেন। পুলিশের সদরদপ্তর গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় অবস্থিত।

এরআগে ভোরে মধ্য গাজায় পাঁচজন এবং দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে আরও সাতজন নিহত হন।

সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের নতুন হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে উল্লেখ করেছে। তারা বলেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।

গত বছরের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। চার মাস ধরা এ যুদ্ধবিরতি শুরু থেকেই নড়েবড়ে ছিল। ইসরায়েলের দখলদার সেনারা যুদ্ধবিরতি সত্ত্বেও সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, যুদ্ধরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ওই যুদ্ধবিরতির পর ইসরায়েল পাঁচশর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ মধ্য গাজা থেকে জানিয়েছেন, ইসরায়েলের নতুন এ হামলার পর গাজার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলি সেনারা বিক্ষিপ্ত হামলা চালালেও আজ সকাল থেকে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।

২০২৩ সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এখন পর্যন্ত এ যুদ্ধে ইসরায়েল ৭০ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!