1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপে খেলার প্রস্তাব দিয়ে উগান্ডার পোস্ট- ‘পাসপোর্ট গরম’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিশ্বকাপে খেলার প্রস্তাব দিয়ে উগান্ডার পোস্ট- ‘পাসপোর্ট গরম’

প্রতিনিধি

পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে কি না, সেই বিষয় নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভি দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে দেখা করেন এবং পরে পোস্ট দিয়ে জানান, ‘আইসিসির বিষয়’ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার বা সোমবার। ইতোমধ্যে ভারতে ম্যাচ খেলতে না চেয়ে বাংলাদেশ বাদ পড়ায় তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। পাকিস্তানও যদি সরে দাঁড়ায়, তাহলে সেই শূন্যস্থান পূরণে আইসিসিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

এমন পরিস্থিতিতে ‘বিশ্বকাপের আসন ফাঁকা’ থাকার ভিত্তিতে উগান্ডা নিজেদের প্রার্থিতার প্রস্তাব দিয়েছে। তারা লিখেছে, ‘প্রিয় আইসিসি, যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো জায়গা খালি হয়, তবে উগান্ডা একদম প্রস্তুত— ব্যাগ গোছানো এবং প্যাড পরা। পাসপোর্টগুলোও গরম (বরফ নয়)। কোনো বেকারকে ওভেনে রাখতে হবে না বা কোনো জাহাজকেও মাঝপথ থেকে ইউ-টার্ন নিতে হবে না। গরম, শোরগোল আর চাপ? আমরা আমাদের সেই সাহসী কিট (জার্সি) নিয়েই আসব।’ ধারণা করা হচ্ছে, এই পোস্ট দিয়ে উগান্ডা বোঝাতে চাইছে, শেষ সময়ে তারা আইসিসির কাছ থেকে বিশ্বকাপ খেলার প্রস্তাব পেলে তারা পুরোপুরি প্রস্তাব থাকবে।

সম্প্রতি আইসল্যান্ড ক্রিকেটের একটি পোস্টকে ইঙ্গিত করে উগান্ডা এমন ব্যাঙ্গাত্মক পোস্ট দিয়েছে। পাকিস্তান না খেললে আইসল্যান্ডকে বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তাব দিয়ে রাখা হয়েছিল, পরে তারা নিজেদেরকে সরিয়ে নেয়। তারা লিখেছে, ‘ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা ঘোষণা কররছি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সরে দাঁড়ালে তাদের স্থলাভিষিক্ত আমরা হচ্ছি না। আমাদের হার উগান্ডার জন্য অর্জন, তাদেরকে শুভ কামনা।

বিশ্বকাপ ইস্যুর সমাধান না হলেও ইতোমধ্যে পাকিস্তান তাদের স্কোয়াড কলম্বোতে পাঠানোর দিনতারিখ ঠিক করেছে। ২ ফেব্রুয়ারি কলম্বোতে যাবে তারা। ইতোমধ্যে সবকিছু গুছিয়ে নিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!