1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয় পুরস্কার নিয়ে বিভ্রান্তি, প্রত্যাখ্যান করলেন নির্মাতা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জাতীয় পুরস্কার নিয়ে বিভ্রান্তি, প্রত্যাখ্যান করলেন নির্মাতা

প্রতিনিধি

সম্প্রতি ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে সরকার। ‘রক্তজবা’ সিনেমার জন্য ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ হিসেবে নাম এসেছে পরিচালক নিয়ামুল মুক্তার। তবে রাষ্ট্রীয় এই সর্বোচ্চ সম্মাননা পাওয়ার খবরে আনন্দিত হওয়ার বদলে উল্টো বিব্রত বোধ করছেন এই নির্মাতা। এর পরিপ্রেক্ষিতে তিনি পুরস্কারটি প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন।

বিষয়টি নিয়ে নিয়ামুল মুক্তা জানান, ‘রক্তজবা’ সিনেমাটি তিনি পরিচালনা করলেও এর চিত্রনাট্য তার লেখা নয়। এর প্রকৃত চিত্রনাট্যকার তাসনীমুল হাসান। অন্যের কাজের স্বীকৃতি নিজের নামে আসায় তিনি নৈতিকভাবে এটি গ্রহণ করতে পারছেন না।

এ প্রসঙ্গে তিনি বলেন, পুরস্কারের তালিকায় নিজের নাম দেখে আমি বিব্রত। চিত্রনাট্য লিখেছেন তাসনীমুল হাসান, অথচ নাম এসেছে আমার! যে অর্জন আমার নয়, সেটি আমি কীভাবে গ্রহণ করব? তাই আমি এই পুরস্কারটি প্রত্যাখ্যান করছি এবং চাইছি যার অবদান, তাকেই যেন যথাযথ স্বীকৃতি দেওয়া হয়।

এ বছর আজীবন সম্মাননাসহ (মরণোত্তর) মোট ২৮টি বিভাগে ৩০টি পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কারের দৌড়ে এবার সবচেয়ে এগিয়ে আছে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’; সিনেমাটি একাই ৮টি বিভাগে ৯টি পুরস্কার জিতে নিয়েছে। এরপর ৫টি বিভাগে পুরস্কার পেয়েছে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!