1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
কুমিল্লা-৪ আসনে মুন্সীর ভাগ্য ঝুলছে রোববারে, আপিল বিভাগের আদেশের অপেক্ষা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

কুমিল্লা-৪ আসনে মুন্সীর ভাগ্য ঝুলছে রোববারে, আপিল বিভাগের আদেশের অপেক্ষা

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী রোববার। তার প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিলের ওপর শুনানি শেষে আদেশের জন্য ওই দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ বৃহস্পতিবার শুনানি শেষে আদেশের জন্য রোববার দিন নির্ধারণ করেন। আদালতের কার্যতালিকায় মুন্সীর আবেদনটি ১০৩ নম্বর ক্রমিকে রয়েছে।

এর আগে ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশন (ইসি) মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে।

ইসির ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সী হাইকোর্টে রিট আবেদন করেন। তবে ২১ জানুয়ারি ঋণখেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।

এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। সেই আবেদনের ওপর শুনানি শেষ হওয়ায় এখন আদালতের আদেশের অপেক্ষায় রয়েছে বিষয়টি।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে মুন্সীর বিপরীতে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে রয়েছেন হাসনাত আবদুল্লাহ। আপিল বিভাগের রোববারের আদেশের ওপর নির্ভর করছে এই আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী ভবিষ্যৎ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!