1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
৩০০ কিশোর-কিশোরীর সঙ্গে দৌড়ালেন বিশ্বভ্রমণকারী নাজমুন নাহার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

৩০০ কিশোর-কিশোরীর সঙ্গে দৌড়ালেন বিশ্বভ্রমণকারী নাজমুন নাহার

প্রতিনিধি

স্বাস্থ্য সচেতনতা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে নোয়াখালীতে তিন শতাধিক কিশোর-কিশোরীর সঙ্গে ম্যারাথনে অংশ নিয়েছেন বিশ্বভ্রমণকারী নাজমুন নাহার।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে ১৮৪টি দেশে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ানো এই ভ্রমণপ্রেমী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রি) এলাকায় আয়োজিত ম্যারাথনে দৌড়ান।

সকালে নোবিপ্রির মূল ফটক থেকে শুরু হওয়া ম্যারাথনের উদ্বোধন করেন নাজমুন নাহার নিজেই। পুরো দৌড়জুড়ে তিনি কিশোর-কিশোরীদের পাশে থেকে উৎসাহ দেন এবং তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

জানা গেছে, নোবিপ্রির স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ব্রিগেড-এর উদ্যোগে আয়োজিত ‘রান ফর বাংলাদেশ ২০২৬’ ম্যারাথনটি ২ কিলোমিটার ও ৭.৫ কিলোমিটার এই দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। এটি সংগঠনটির আয়োজনে দ্বিতীয়বারের মতো বড় পরিসরের রানিং ইভেন্ট। দেশপ্রেম, মানবিকতা ও সুস্থ জীবনধারার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজকরা জানান, কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতেই এই ম্যারাথনের আয়োজন করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও এমন উদ্যোগে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে নিয়মিত খেলাধুলা করার অঙ্গীকার জানায়।

ম্যারাথন শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও স্মারক প্রদান করা হয়। আয়োজকদের আশা, নাজমুন নাহারের এই অংশগ্রহণ তরুণ সমাজকে আরও বেশি স্বাস্থ্যসচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

আয়োজক মো. আবদুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, রান ফর বাংলাদেশ ২০২৬ কেবল একটি দৌড় প্রতিযোগিতা নয়। এটি তরুণদের মধ্যে দেশপ্রেম, মানবিক চেতনা ও সক্রিয় নাগরিক হিসেবে গড়ে ওঠার একটি উদ্যোগ। ভবিষ্যতে এই আয়োজন আরও বৃহৎ পরিসরে নিয়মিত ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।

ম্যারাথন শেষে নাজমুন নাহার ঢাকা পোস্টকে বলেন, আমি ১৮৪টি দেশে বাংলাদেশের লাল-সবুজ পতাকা বহন করেছি। সেই অভিজ্ঞতা থেকেই তরুণদের বলতে চাই—স্বপ্ন দেখো, নিয়মিত শরীরচর্চা করো এবং নিজের দেশকে ভালোবাসো। আজকের এই দৌড় সেই বার্তাই পৌঁছে দেওয়ার একটি প্রয়াস।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!