1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ন্যায়ভিত্তিক সরকার প্রতিষ্ঠায় ঢাকা-১৫ আসনে জামায়াতের গণসংযোগ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ন্যায়ভিত্তিক সরকার প্রতিষ্ঠায় ঢাকা-১৫ আসনে জামায়াতের গণসংযোগ

প্রতিনিধি

পরিবর্তন ও ন্যায়ভিত্তিক সরকার প্রতিষ্ঠার দাবিতে ঢাকা–১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা মিরপুর ১৩ নম্বর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণসংযোগ ও মিছিল শুরু হয়। পরে হারম্যান মেইনার স্কুল, টিনশেড কলোনি, ঢাকা মডেল ডিগ্রি কলেজ ও ওপেক্স গার্মেন্টস এলাকা প্রদক্ষিণ করে সরকর বাড়ি মোড়ে গিয়ে কর্মসূচি শেষ হয়।

গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মো. তসলিম, বিশিষ্ট নেতা শাহ আলম তুহিন, ঢাকা–১৫ আসনের সদস্য সচিবসহ স্থানীয় নেতৃবৃন্দ। পাশাপাশি সংশ্লিষ্ট থানার আমীর ও থানার কর্মপরিষদ সদস্যরাও গণসংযোগ কার্যক্রমে অংশ নেন।

গণসংযোগকালে নেতারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জনগণের কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি, আদর্শ ও কর্মসূচি তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসেন বলেন, আমরা কর্মসূচি হাতে নিয়েছি। আগামীর বাংলাদেশে একটি পরিবর্তনের সরকার এবং সত্যিকারের বাংলাদেশ— ন্যায় ও ইনসাফের সরকার কায়েম হোক, সেটাই আমরা প্রত্যাশা করি।

বক্তারা আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তারা আগামী নির্বাচনে দেশবাসীর সমর্থন ও দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!