1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার

প্রতিনিধি

শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার শেহান জয়াসুরিয়া। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের জার্সিতে তার অভিষেক হতে যাচ্ছে। ৩৪ বছর বয়সী ক্রিকেটার বাঁহাতে ব্যাট করতে পারেন এবং বল করেন অফস্পিন। তাকে নিয়ে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করল আমেরিকা।

২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ১২ ওয়ানডে ও ১৮ টি-টোয়েন্টি খেলা শেহান ছাড়াও বিশ্বকাপ দলে প্রথমবার ডাক পেয়েছেন আরেকজন। পেশাওয়ারে জন্ম নেওয়া ২৯ বছর বয়সী লেগস্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ মহসিন প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলার অপেক্ষায়।

যুক্তরাষ্ট্রের এই দলে আছেন পুনেতে জন্ম নেওয়া ব্যাটার শুভাম রঞ্জন। আমেরিকার হয়ে চারটি ওয়ানডে খেললেও প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অপেক্ষায় তিনি। ভারতের হয়ে সাত টেস্ট খেলা মিডিয়াম পেসার বসন্ত রঞ্জনের নাতি শুভাম।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সুপার এইটে নেওয়া ১০ খেলোয়াড় জায়গা ধরে রেখেছেন। তাদের মধ্যে আছেন আন্দ্রেস গাওস ও সৌরভ নেত্রাভালকার। ওই আসরে এই দুজন দলের হয়ে যথাক্রমে সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেটশিকারি ছিলেন।

যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন মোনাঙ্ক প্যাটেল। তারকা ব্যাটার অ্যারন জোন্স আইসিসির দুর্নীতিবিরোধী আচরণবিধি ভেঙে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ। তাই দলে জায়গা হয়নি তার।

যুক্তরাষ্ট্র এ গ্রুপে খেলবে পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস ও ভারতের সঙ্গে। ৭ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ ভারত। ১০ ফেব্রুয়ারি কলম্বোতে তারা খেলবে পাকিস্তানের সঙ্গে। শেষ দুটি গ্রুপ ম্যাচ চেন্নাই, নেদারল্যান্ডস (১৩ ফেব্রুয়ারি) ও নামিবিয়ার (১৫ ফেব্রুয়ারি) সঙ্গে।

যুক্তরাষ্ট্রের স্কোয়াড: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), জাসদীপ সিং, আন্দ্রেস গাউস, শেহান জয়াসুরিয়া, মিলিন্দ কুমার, শায়ান জাহাঙ্গীর, সাইতেজা মুক্কামালা, সঞ্জয় কৃষ্ণমূর্তি, হারমিত সিং, নসথুস কেনজিগে, শ্যাডলি ফন শ্যালকভিক, সৌরভ নেত্রাভালকার, আলী খান, মোহাম্মদ মহসিন ও শুভাম রঞ্জন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!