1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার

প্রতিনিধি

চলতি বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে বাংলাদেশ দলের ব্রিটিশ হেড কোচ পিটার বাটলার গেছেন সাফ অ-১৯ টুর্নামেন্টে। যা নিয়ে ফুটবলাঙ্গনে রীতিমতো সমালোচনা চলছে।এশিয়া কাপের জন্য যখন ঢাকায় ক্যাম্প শুরু হয়েছে, তখন বাটলার নেপালে। বাফুফে তাকে পাঠিয়েছে নাকি তিনি স্বেচ্ছায় গেছেন, সেটা এখনও স্পষ্ট নয়। তবে আজ পোখরায় টুর্নামেন্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাটলার তার লক্ষ্য সম্পর্কে বলেছেন।

চার দলের টুর্নামেন্টে ট্রফি নয়, বরং সামনের বড় টুর্নামেন্টের ফুটবলার খুঁজছেন বাটলার। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া আমরা জন্য গুরুত্বপূর্ণ বা মুখ্য উদ্দেশ্য নয়; আমি এই টুর্নামেন্টের মাধ্যমে সামনে জাতীয় দল ও এএফসি অ-২০ দলের খেলোয়াড় সন্ধান করব। যারা সামনে বড় মঞ্চে খেলতে পারে।’

এরপর তিনি নিজের গতানুগতিক যৌক্তিকতা তুলে ধরে বলেন, ‘গত প্রায় ২ বছর ধরে আমি যেটা চেষ্টা করছি, সেটা হলো বাংলাদেশের ফুটবলের উন্নয়ন। এটা উন্নয়নের অন্যতম মাধ্যম ও পর্যায়।’

বাংলাদেশ অ-১৯ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস অবশ্য ফাইনাল খেলার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো করে ফাইনাল খেলতে চাই।’

বাংলাদেশ অ-১৯ দল আজই প্রথম অনুশীলন করেছে। ঢাকায় নারী ফুটবল লিগের মাঝপথে অ-১৯ দল গঠন করা হয়েছে। গত পরশু কাঠমান্ডু যাওয়ার পর গতকাল পোখরায় পৌছায়। ফ্লাইট বিড়ম্বনায় কাল অনুশীলন হয়নি। আগামীকাল বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ভুটানের বিপক্ষে। ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল প্রত্যেকে তিনটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই পয়েন্টধারী দল ৭ ফেব্রুয়ারী ফাইনাল খেলবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!