1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২০ কেজি ধানের শীষ শরীরে নিয়ে তারেক রহমানকে দেখতে এসেছেন কাদের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

২০ কেজি ধানের শীষ শরীরে নিয়ে তারেক রহমানকে দেখতে এসেছেন কাদের

প্রতিনিধি

২০ কেজি ধানের শীষ শরীরে নিয়ে তারেক রহমানকে দেখতে এসেছেন কাদের
দীর্ঘ দুই দশক পর রংপুরে আসছেন বিএন‌পির চেয়ারম‌্যান তা‌রেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সা‌ড়ে ৪টায় রংপুর নগরীর ঐতিহা‌সিক কালেক্টরেট ঈদগাহ্ মা‌ঠে বিএন‌পি আয়ো‌জিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

ইতোমধ্যে দল‌টির ‌নেতাকর্মীরা সভাস্থ‌লে আস‌তে শুরু ক‌রে‌ছেন। কেউ দল‌টির পতাকা হা‌তে, কেউ পতাকা সংব‌লিত ক‌্যাপ মাথায় পরে, আবার কেউ ধা‌নের শীষ জ‌ড়ি‌য়ে সভাস্থ‌লে এসে‌ছেন। এর মধ্যে পু‌রো শরীর জু‌ড়ে সাড়ে ২০ কে‌জি ধা‌নের শীষ গা‌য়ে জ‌ড়ি‌য়ে এসে‌ছেন আব্দুল কাদের মণ্ডল। তিনি গাইবান্ধার সাদুল্যাপুর থেকে এসেছেন।

ধা‌নের শীষ তার পরনে এবং মাথায় টুপি আকারে আট‌কি‌য়ে সভাস্থ‌লে ঘুর‌ছেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তারেক রহমানের প্রতি তার ভালোবাসা ও সমর্থনের কথা জানাচ্ছেন।

আব্দুল কাদের মণ্ডল জানান, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা থেকে আজ ভোরে কালেক্টরেট ঈদগা মাঠে এসেছেন। তারেক রহমানকে সভা মঞ্চের কাছ থেকে সরাসরি দেখতে এবং তার কথা শুনতেই কাক ডাকা ভোরে তিনি মাঠে ঢুকেছেন।

নলডাঙ্গা ইউনিয়ন কৃষক দলের কর্মী আব্দুল কাদের মণ্ডল জানান, এবারই প্রথম তারেক রহমানকে সামনাসামনি দেখবেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বেশ কয়েকবার সরাসরি দেখেছেন। ঢাকায় বিভিন্ন সময় বিএনপির কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবার দলের নতুন কান্ডারী তারেক রহমানকে দেখার সুযোগ হওয়ায় তিনি বেশ আনন্দিত।

শুধু আব্দুল কাদের মণ্ডলই নয়, তার মতো আরও কয়েকজন সমর্থককেও দেখা গেছে, তাদের কেউ হাতে, কেউবা মাথায় টুপিতে ধানের শীষ জড়িয়ে এসেছেন। দলকে ভালোবেসে এমন সাজে নিজেদের এই প্রচার প্রকাশে উচ্ছ্বসিত তারা। তাদের এই ব্যতিক্রমী প্রচার সবার দৃষ্টি কাড়ছে।

এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে উজ্জীবিত রংপুরের নেতাকর্মীরা। রংপুর জেলায় বৃহৎ জনসভা করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।

বিএনপির নেতাকর্মীরা বলছেন, রংপুরের জনসভায় তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। আগামীতে বিএনপি সরকার গঠন করবে এবং রংপুরকে বৈষম্যমুক্ত করে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে যাবেন তারেক রহমান। রংপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা-স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়নে বিএনপি রংপুর বিভাগের পক্ষ থেকে তারেক রহমানের কাছে নানা দাবি তুলে ধরা হবে।

এদিকে জনসভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলাবাহিনী ব্যাপক তৎপর রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, শুক্রবার জনসভাস্থল, বিভিন্ন সড়ক, নগরীর প্রবেশ মুখে পোশাকধারী ও সাদাপোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া পুরো নগরীতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, নির্বাচনি সফরে শুক্রবার রংপুরে জনসভাস্থলে যাওয়ার পথে বিকেল ৩টা ৪৫ মিনিটে পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেখান থেকে তিনি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। ওইদিন রাতে রংপুর থেকে বগুড়ায় ফিরবেন। সেখানে রাতযাপন করে পরদিন শনিবার সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!