1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আশার আলো নিয়ে ছুটিতে গেলেন ফিল সিমন্স - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আশার আলো নিয়ে ছুটিতে গেলেন ফিল সিমন্স

প্রতিনিধি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে না বাংলাদেশ দল। মূলত নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। পরে তাদের ভেন্যু পরিবর্তনের দাবি প্রত্যাখ্যান করে বিশ্ব ক্রিকেট সংস্থা এবং তাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করেছে।

এরপর আইসিসি পরবর্তী পদক্ষেপ হিসেবে বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপ কাভার করার অ্যাক্রেডিটেশনও বাতিল করে। যে কারণে মাস খানেকের বেশি সময় ধরে থাকছে না আর আন্তর্জাতিক কোনো ম্যাচ। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে।

যার ফলে দেশজুড়ে জোরেসোরে শুরু হয়ে গেছে প্রস্তুতি। এই সময়ে মাঠে ক্রিকেট থাকারও তেমন সম্ভাবনা নেই। নির্বাচন শেষে বিসিএল দিয়ে মাঠে ফিরবে খেলা। এরপর বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল।

যেহেতু বিশ্বকাপ হচ্ছে না, সামনে তাই অফুরন্ত অবসর টাইগার ক্রিকেটারদের। এর মাঝে ঘরোয়া ক্রিকেট চলবে। ৯ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান। ১২, ১৪ এবং ১৬ মার্চ সিরিজের তিন ওয়ানডে। সিরিজ শেষে ১৭ মার্চ বাংলাদেশ ছাড়বে পাকিস্তান দল।

সামনের অফুরন্ত অবসরের মাঝে গতকাল বাংলাদেশ ছেড়েছেন দলের প্রধান কোচ ফিল সিমন্স। ক্রিকবাজকে সিমন্স বলেছেন, ‘আমার মনে হয় জাতীয় নির্বাচনের পর বিসিএল হবে। ততদিনে ক্রিকেট (মাঠে) ফিরবে বলে আশা করছি আমি।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!