1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশের মাটিতে সাকিবের শেষ ম্যাচ খেলা নিয়ে যা বললেন ইমরুল-মিরাজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

দেশের মাটিতে সাকিবের শেষ ম্যাচ খেলা নিয়ে যা বললেন ইমরুল-মিরাজ

প্রতিনিধি

২০২৪ সালে সাকিব আল হাসান দেশের মাটিতে খেলে অবসরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে রাজনৈতিক কারণে তার আর দেশে ফেরা হয়নি। সাকিবের ক্যারিয়ারের শেষ যখন দেখে ফেলেছেন অনেকে, ঠিক তখন আশার সঞ্চার জাগাল বিসিবি। গত বোর্ড মিটিং শেষে পরিচালক আমজাদ হোসেন জানান, সাকিবকে ফেরানোর কথা গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। এনিয়ে কথা বলেছেন দেশের তারকা ক্রিকেটাররাও।

 

আজ (বুধবার) গণমাধ্যমের সঙ্গে আলাপে সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস বলেন, ‘সাকিব যদি দেশে এসে খেলে, আমি যেখানেই থাকি না কেন চেষ্টা করব মাঠে এসে দেখতে।’ তিনি আরও জানান, ‘আমিও দেশে থাকি না। তবে এখানে একটা অনুভূতি কাজ করবে। সাকিবের অবসর মাঠে বসে দেখতে পারব। তার সাথে দীর্ঘদিন খেলেছি, খুব ভালো সম্পর্ক… সব দিক থেকেই মনে করি, সাকিব দেশ থেকে অবসর নেওয়ার দাবি রাখে। আশা করি সে এটা করতে পারবে।’

মেহেদী হাসান মিরাজও চান, সাকিব যেন দেশে খেলে সুন্দরভাবে অবসর নিতে পারেন, ‘খেলোয়াড় হিসেবে সবাই চায় সুন্দরভাবে অবসর নিতে। সাকিব ভাইয়ের কত অবদান, আমরা জানি। অবশ্যই, লিজেন্ড প্লেয়ার। বাংলাদেশের জন্য অনেক অর্জন। এমন একজন কিংবদন্তির অবসর যদি সুন্দরভাবে হয়, বাংলাদেশের প্রত্যেক মানুষের জন্য বিরাট পাওয়া।’

সাকিব দেশের ক্রিকেটের খোঁজখবর রাখেন বলে ইমরুল জানান, ‘সাকিবের সঙ্গে মোটামুটি একদিন পরপরই কথা হয়, কোথায় আছে না আছে। এগুলো নিয়ে সমস্যা নেই। সাকিব খেলছে সব জায়গায়, উপভোগ করছে। সবসময় দেশের খোঁজখবর রাখে। বাংলাদেশের কী অবস্থা, ক্রিকেটের কী অবস্থা। বাংলাদেশ ক্রিকেট কোথায় যাচ্ছে না যাচ্ছে, এটা নিয়ে অনেক সচেতন। সবসময়ই সে খোঁজখবর রাখে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!