1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সুনামগঞ্জ সীমান্তে বাড়তি নিরাপত্তা, ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

সুনামগঞ্জ সীমান্তে বাড়তি নিরাপত্তা, ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সীমান্তে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। একইসঙ্গে জেলার প্রায় ৯০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন পূর্ণমাত্রায় নির্বাচনি দায়িত্বে মোতায়েন থাকবে। সুনামগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনের (সুনামগঞ্জ-১, ২, ৩ ও ৪) আওতাধীন ১০টি উপজেলায় মোট ২৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী তিনটি উপজেলায় বিজিবি এককভাবে এবং অন্যান্য উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

নির্বাচনকে কেন্দ্র করে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ ও প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করা হয়েছে বলেও জানানো হয়।

এ ছাড়া, দুর্গম ও হাওড়বেষ্টিত সুনামগঞ্জ জেলায় সড়ক ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!