1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রোনালদোর রিটায়ার্ড হোমের নির্মাণ কাজ শেষ, ৩৬৩ কোটি টাকার ম্যানশনে যা আছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রোনালদোর রিটায়ার্ড হোমের নির্মাণ কাজ শেষ, ৩৬৩ কোটি টাকার ম্যানশনে যা আছে

প্রতিনিধি

ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স চল্লিশ ছুঁলেও থামার কোনো ইঙ্গিত নেই। মাঠে দুরন্ত ফর্মে আছেন তিনি। কবে অবসর নেবেন, তা এখনো অজানা। তবে অবসরের পর যেখানে থাকার পরিকল্পনা, তার নির্মাণ কাজ শেষ। রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের রিটায়ার্ড হোমকে মনে করা হচ্ছে পর্তুগালের সবচেয়ে বড় ম্যানশন, যার মূল্য ২ কোটি ৫০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় ৩৬৩ কোটি ৪০ লাখ টাকা।

এই ম্যানশনে রয়েছে একটি স্পা, ব্যক্তিগত সিনেমা হল ও সামনে আটলান্টিক মহাসাগর। দুটি সুইমিং পুল, ২০টি গাড়ি রাখার মতো গ্যারেজও রয়েছে। অবশ্য সিআরসেভেন তার এই ব্যক্তিগত অবসর উত্তর বাড়িতে কবে উঠছেন বা আদৌ উঠবেন কি না তা অজানা।

সমুদ্রঘেষা এই ম্যানশনের নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০২০ সালে। প্রায় ছয় বছর ধরে চলা নির্মাণ কাজ শেষে ম্যানশনের চাবি রোনালদো ও তার বাগদত্তার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সেমানা এক প্রতিবেদনে জানিয়েছে, এই সম্পত্তির মূল্য পায় আড়াই কোটি ইউরো। বর্তমানে পর্তুগালের সবচেয়ে দামী ব্যক্তিগত বাড়ির একটি এটি। আয়তনেও এটি পর্তুগালের মধ্যে সবচেয়ে বড় ম্যানশন। বাজারের সবচেয়ে দামি নির্মাণসামগ্রী দিয়ে এটি বানানো হয়েছে। ইতালিয়ান মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে ও রয়েছে সোনার তৈরি পানির কল।

বাড়িটি তৈরি হয়েছে মহাসাগর থেকে ঠিক দুইশ মিটার দূরে। কাসকাইস অঞ্চলের ১২ হাজার বর্গমিটার প্লটের জমিতে এটি অবস্থিত, এর মধ্যে বসবাসযোগ্য জায়গা ৫ হাজার বর্গমিটার।

এদিকে গুঞ্জন আছে, রোনালদো এই ম্যানশনের জন্য ক্রেতা খুঁজছেন। ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় এই বাড়ি বিক্রির চিন্তা করছেন তিনি। পর্তুগিজ মিডিয়া আউটলেট ভি প্লাস ফামা অবশ্য দাবি করেছে, বাড়িটি বিক্রির আগে এখানেই রদ্রিগেজের সঙ্গে বিয়ের অনুষ্ঠান আয়োজন করবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!