1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘জামায়াত ক্ষমতায় এলে মুসলমানরা হিন্দুদের জামাই আদরে রাখবে’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

‘জামায়াত ক্ষমতায় এলে মুসলমানরা হিন্দুদের জামাই আদরে রাখবে’

প্রতিনিধি

খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, হিন্দুদের বলা হয় যে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে হিন্দুরা এদেশে আর থাকতে পারবে না। কেন অপপ্রচার করেন জানি না। জামায়াতে ইসলামী এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামাই আদরে রাখবে এই দেশে। একটা হিন্দুকেও ইন্ডিয়ায় যাওয়া লাগবে না, আমি বলে দিলাম।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

একটি দলের মহাসচিবের বক্তব্যের উদ্বৃতি দিয়ে তিনি বলেন, এক দলীয় মহাসচিব বললেন, জামায়াতে ইসলামী বিকাশ নম্বর নিচ্ছে। আমরা জামায়াত ইসলামী বিকাশ নম্বর নেই না। জামায়াতে ইসলামী কখনও টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে কেনা যায় হাটের গরু, ছাগল ও হাস-মুরগি। আপনারা আমাদের আসনে চাঁদাবাজির টাকার বস্তার মুখ খুলে যাচ্ছেন নির্বাচন করতে এসে। আমাদের পরওয়ার ভাইয়ের আসন থেকেও বস্তার মুখ খুলে দিয়েছেন, আমার আসন থেকেও টাকার বস্তার মুখ খুলে যাচ্ছেন। পারবেন না, পারবেন না। টাকায় আমাদের মানুষ বিক্রি হবে না। আগামী ১২ তারিখের প্রথম ভোট দিবেন ‘হ্যা’ এবং দ্বিতীয় ভোট ১১ দলীয় জোটের প্রার্থীদের। প্রার্থীদের বিজয়ী করে সংসদে নিয়ে যেতে পারলে সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ উপহার দেবো আমরা, কথা দিচ্ছি। তিন দলের দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ খুলনার ছয়টি আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!