1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশি ব্যাটার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশি ব্যাটার

প্রতিনিধি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে এখনো পর্যন্ত চার ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে বাংলাদেশ। দলের পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল টাইগ্রেসরা। সেটার প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও। একাধিক বাংলাদেশি ক্রিকেটারের উন্নতি হয়েছে।

সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। সেই ম্যাচে ফিফটি করেছিলেন শারমিন আক্তার। এমন ইনিংসে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ২২ ধাপ এগিয়েছেন তিনি। এখন ৩৫তম স্থানে আছেন। যা তার ক্যারিয়ার সেরা অবস্থান।

অভিজ্ঞ শারমিনের পাশাপাশি দুর্দান্ত ব্যাটিং করছেন দিলারা আক্তারও। নামিবিয়ার বিপক্ষে ২৫ রান করার পর আয়ারল্যান্ডের সঙ্গে করেছেন ৩৫ রান। তাতে এই ওপেনার প্রথমবারের মতো সেরা একশতে জায়গা করে নিয়েছেন। ৩৩ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৭০তম স্থানে আছেন তিনি।

সবশেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রান করেছেন সোবহানা মোস্তারি। তাতে ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৫২তম স্থানে অবস্থান করছেন তিনি। এ ছাড়া ১৭ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে উঠে এসেছেন স্বর্ণা আক্তার।

বোলারদের মধ্যে উন্নতি করেছেন ফাহিমা খাতুন। নামিবিয়ার বিপক্ষে ৩ উইকেট নিয়ে এগিয়েছেন ৬ ধাপ। ৩০তম স্থানে আছেন তিনি। একই ম্যাচে চার উইকেট নেওয়া সানজিদা আক্তার মেঘলা ৬ ধাপ এগিয়ে আছেন ৫৪তম স্থানে।নামিবিয়ার বিপক্ষে ৩টি ও আয়ারল্যান্ড ম্যাচে একটি উইকেট পেয়েছেন রাবেয়া খান। এই লেগ স্পিনার এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে অবস্থান করছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!