1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পেশাদার ক্রিকেট থেকে অবসরে বিশ্বকাপজয়ী অজি ক্রিকেটার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

পেশাদার ক্রিকেট থেকে অবসরে বিশ্বকাপজয়ী অজি ক্রিকেটার

প্রতিনিধি

পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান তারকা পেসার কেন রিচার্ডসন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন এই ডানহাতি পেসার।

রিচার্ডসন বলেন, ‘‘এই বিবিএল থেকেই আমি আমার পেশাদার ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছি। ২০০৯ সালের অভিষেকের পর আমি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার এখনই উপযুক্ত সময়।’’

ইনস্টাগ্রাম পোস্টে তিনি আরও লেখেন, ‘‘আমি আমার কোচ, প্রশাসন ও সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই সাউথ অস্ট্রেলিয়া ও দ্য নর্দার্ন ট্যারিটরি ক্লাব কর্তৃপক্ষকে।

‘‘আমি আমার দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করেছি। আমি কখনই কারো থেকে অধিক সুবিধা নেওয়ার চেষ্টা করিনি। আমি আশা করছি সবাই দেখে বুঝেছে যে, আমার স্বপ্নই ছিল একজন ভালোকেটা ক্রির হওয়া। এই স্বপ্নটা ছিল ছোটবেলা থেকেই।’’

২০০৯ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয় কেন রিচার্ডসনের। জাতীয় দলের জার্সিতে তার ক্যারিয়ারটা খুব বেশি দীর্ঘায়িত হয়নি। দেশের হয়ে খেলেছেন ২৫টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের স্কোয়াডে ছিলেন তিনি। এছাড়া ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলেও ছিলেন রিচার্ডসন।

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ বিগ ব্যাশ ছাড়াও আইপিএলের চারটি আসরে খেলেছেন তিনি। খেলেছেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট ও দ্য হানড্রেড টুর্নামেন্টে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতেও খেলার অভিজ্ঞতা রয়েছে এই ডানহাতি পেসারের।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!