1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২০৩০ সালের মধ্যে ভারত-রাশিয়া বাণিজ্য ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার চুক্তি স্বাক্ষর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

২০৩০ সালের মধ্যে ভারত-রাশিয়া বাণিজ্য ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার চুক্তি স্বাক্ষর

প্রতিনিধি

আগামী পাঁচ বছরের মধ্যে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ। এ চুক্তির আওতায় ২০৩০ সালের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার এ তথ্য জানিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) ভারতের বৃহত্তম বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত-রাশিয়ার দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও গত বছরটি এ ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল।

বিনয় কুমার জানান, গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হলে তিনি এতে সম্মতি জানান। এরই পরিপ্রেক্ষিতে ভারত ও রাশিয়ার সরকারি কর্মকর্তারা ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যে একটি বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেন।

তিনি বলেন, “চুক্তি অনুযায়ী ইতোমধ্যে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। নতুন নতুন উপাদান যুক্ত হচ্ছে এবং মুক্ত বাণিজ্য এই লক্ষ্যে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

রাষ্ট্রদূত আরও জানান, গত দুই বছর ধরে দুই দেশের মধ্যে বাণিজ্য লেনদেনে নিজ নিজ মুদ্রা—রুপি ও রুবল—ব্যবহার করা হচ্ছে। ভবিষ্যতেও এই ব্যবস্থাই অব্যাহত থাকবে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরে ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৬ হাজার ৮৭০ কোটি ডলারে, যা দুই দেশের মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ। এই বাণিজ্যের বড় একটি অংশ রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

উল্লেখ্য, গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করেন। সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত-রাশিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব ও বাণিজ্যিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে উভয় দেশ একযোগে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!