1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচন পরিস্থিতি নিয়ে সিইসির সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

নির্বাচন পরিস্থিতি নিয়ে সিইসির সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক

প্রতিনিধি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসির দপ্তরে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত রয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সাবেক সচিব ড. খ ম কবিরুল ইসলামসহ মোট চার সদস্যের একটি প্রতিনিধি দল।

অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৈঠকে আসন্ন নির্বাচন, নির্বাচনী পরিবেশ, ভোটাধিকার নিশ্চিতকরণ, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। তবে বৈঠক শেষে বিস্তারিত বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

রাজনৈতিক অঙ্গনে চলমান নানা আলোচনা ও নির্বাচন প্রস্তুতির প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!