1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী সফর শুরু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মাধ্যমে এনসিপির নির্বাচনী সফর শুরু

প্রতিনিধি

দশদিনব্যাপী নির্বাচনী সফর শুরুর ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আসন্ন নির্বাচনে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্বই তাদের প্রচারণার মূল লক্ষ্য। শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হওয়া এই সফরে দল ও জোটের প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করার পাশাপাশি ‘হ্যাঁ’ ভোট জয় নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে পথসভা করবেন তারা।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে বাংলামোটরে এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে নির্বাচনী পদযাত্রার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের প্রচারণার মূল লক্ষ্য হচ্ছে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব এবং হ্যাঁ ভোট জয়যুক্ত করা। আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই এবং আমাদের ইশতেহারের বিভিন্ন বিষয় উপস্থাপন করব। আগামী এক সপ্তাহের মধ্যে আমরা আমাদের ইশতেহার প্রকাশ করবো।

নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ে আসিফ মাহমুদ আরও বলেন, আমরা প্রভাব বিস্তারের শঙ্কা করছি। আদালতের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আগে ক্ষমতাসীনরা ৪০–৫০ জন আইনজীবী পাঠিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করত। বর্তমানে আমরা দেখছি বিভিন্ন আসনের প্রান্তিক এলাকা থেকে মানুষ এনে মব তৈরি করার চেষ্টা করা হচ্ছে। দ্বৈত নাগরিকদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আমরা দ্বৈত নাগরিকরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে, সে বিষয়ে আইনি পদক্ষেপ নিয়েছি।

আসিফ মাহমুদ বলেন, আমরা আশা করেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু একটি রাজনৈতিক দলের দলীয় প্যাডে বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকদের নাম আসছে। স্বাধীন সাংবাদিকতার জন্য দলীয় প্যাডে নাম আসা আশঙ্কাজনক। বিজ্ঞাপনের মোড়কে একটি দলের প্রচারণা চলছে। এখানে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার আশঙ্কা করছি। যদি মিডিয়ায় বিজ্ঞাপন আকারে দলীয় প্রচারণার সুযোগ থাকে, তাহলে শাপলা কলি ও দাঁড়িপাল্লাসহ সব দলকে সুযোগ দেওয়া হোক।

তিনি বলেন, আমরা এই পদযাত্রার মাধ্যমে জোটের সব দলের প্রার্থীদের পক্ষেই কাজ করব। আমরা একদিকে না গিয়ে বিভিন্ন দিকে আমাদের কণ্ঠ ছড়িয়ে দেওয়ার চিন্তা করেছি। আমরা আমাদের দলীয় প্রার্থীদের পাশাপাশি জোটের প্রার্থীদেরও প্রচারণা করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, মুখ্য সমন্বয়কারী অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!