1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শরীরজুড়ে পাকা ধানের সাজে তারেক রহমানের সমাবেশে আলোচনায় কৃষক দলের দুই কর্মী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শরীরজুড়ে পাকা ধানের সাজে তারেক রহমানের সমাবেশে আলোচনায় কৃষক দলের দুই কর্মী

প্রতিনিধি

মাথা থেকে পা পর্যন্ত শরীরজুড়ে পাকা ধান লাগানো ব্যতিক্রমী সাজে বিএনপির জনসমাবেশে হাজির হয়ে সবার নজর কেড়েছেন কৃষক দলের দুই কর্মী। দূর থেকে দেখলে মনে হচ্ছিল, বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ যেন জীবন্ত হয়ে রাজপথে নেমে এসেছে। ভিন্নধর্মী এই উপস্থিতি মুহূর্তেই সমাবেশে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে নেতাকর্মীদের ভিড়ের মধ্যেও আলাদা করে চেনা যাচ্ছিল এই দুই কর্মীকে। তারা হলেন চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বাসিন্দা নেপাল চন্দ্র দাশসাইদুল ইসলাম

তাদের ব্যতিক্রমী সাজ দেখে অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ ছবি ও সেলফি তুলতে ভিড় করেন। এ সময় দুজনকে অনবরত ‘লাগ রে লাগা, ধান লাগা’ স্লোগান দিতে দেখা যায়, যা সমাবেশের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

মীরসরাই উপজেলা কৃষক দলের সহসভাপতি তৌহিদ্দোজা তাদের সঙ্গে সমাবেশে অংশ নেন। তিনি নগরের সিআরবি এলাকায় সাংবাদিকদের বলেন, বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের প্রতি গভীর ভালোবাসা থেকেই তারা এভাবে নিজেদের সাজিয়েছেন। তিনি আরও জানান, দলের প্রতিটি বড় কর্মসূচিতেই এই দুই কর্মীকে এমন ভিন্ন ও সৃজনশীল আঙ্গিকে অংশ নিতে দেখা যায়।

দীর্ঘ প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন ও জনসমাবেশকে ঘিরে বন্দরনগরীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সকাল থেকেই নেতাকর্মীরা পায়ে হেঁটে কিংবা মিছিল নিয়ে পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেন। সমাবেশস্থল ও আশপাশের এলাকা ব্যানার-ফেস্টুনে ছেয়ে যায়।

সাতকানিয়া থেকে আসা দলীয় কর্মী আমির হোসেন বলেন, “তারেক রহমানকে চট্টগ্রামে সামনে থেকে দেখার অপেক্ষায় ছিলাম বহু বছর। আজ সেই অপেক্ষা শেষ হচ্ছে।”

দলীয় সূত্র জানায়, শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে তিনি সরাসরি নগরের একটি পাঁচ তারকা হোটেলে যান এবং সেখানে রাত্রিযাপন করেন। রোববার সকালে তিনি তরুণদের সঙ্গে একটি পলিসি ডায়ালগে অংশ নেন এবং পরে পলোগ্রাউন্ড মাঠের জনসমাবেশে যোগ দেন। চট্টগ্রাম সফর শেষে তার ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

জনসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন—এই তিন স্তরের নিরাপত্তা বলয়ে ভাগ করা হয়েছে।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিতে চট্টগ্রাম সফর করেছিলেন। সে সময় তিনি নগরীর লালদীঘি ময়দানে এক জনসভায় ভাষণ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!