1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প, পীরগঞ্জ ও রানীশংকৈলে বেশি অনুভূত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প, পীরগঞ্জ ও রানীশংকৈলে বেশি অনুভূত

প্রতিনিধি

উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এ ভূমিকম্পটি ঘটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঠাকুরগাঁওয়ের প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পটির গভীরতা শুরুতে নিরূপণ করা না গেলেও এটি অগভীর ভূমিকম্প বলে ধারণা করা হচ্ছে। ওয়েবসাইটটির তথ্যমতে, বেশিরভাগ মানুষ এই কম্পন অনুভব করেননি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন চিত্র দেখা যায়। ফেসবুকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, তারা ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করেছেন। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার বাসিন্দারা জানান, সেখানে ঝাঁকুনি তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে। কেউ কেউ কয়েক সেকেন্ডের জন্য ঘরবাড়ি কেঁপে ওঠার কথাও উল্লেখ করেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া অফিস সহকারী গোলাম মোস্তফা জানান, সকাল ৮টা ৩৪ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৩৩১ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে

এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে চলতি মাসের ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওইদিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। সিলেট নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!