1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টাঙ্গাইল জেলা নির্বাচন মনিটরিং সেলের দায়িত্ব পেলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুল মোমেন মিয়া - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা নির্বাচন মনিটরিং সেলের দায়িত্ব পেলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুল মোমেন মিয়া

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পক্ষে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সার্বিক মনিটরিং সেল ও জেলা ভিত্তিক টিম গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
গত ২২ জানুয়ারি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দফতর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের সকল জেলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত এই টিমগুলো বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা ও সার্বিক মনিটরিংয়ের দায়িত্ব পালন করবে।
এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার সকল সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা ও মনিটরিং সেলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-আইন সম্পাদক ও ঢাকা জজকোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মোমেন মিয়াকে।
এই মনিটরিং টিমে আরও রয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মোবারক হোসেন মিতুল এবং আমান উল্লাহ।
দায়িত্ব প্রসঙ্গে মনিটরিং সেলের নেতৃবৃন্দ বলেন,
“আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবো। টাঙ্গাইল জেলার সবগুলো আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করবো—ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!