1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ : সারজিস আলম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ : সারজিস আলম

প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় তিনি পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জনসভা উপলক্ষে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে চিনিকল মাঠ পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি জোটের শরিক দল থেকে পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর সম্মানিত আমির নিজে এসে এই জনসভা উদ্বোধন করবেন। মানুষের মধ্যে যে পরিবর্তন ও জাগরণের ঢেউ তৈরি হয়েছে, তা ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারির বিজয় পর্যন্ত পৌঁছাবে। শুধু পঞ্চগড় নয়, সারা দেশের মানুষই এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে যারা পুরোনো ও ব্যর্থ ব্যবস্থার মাধ্যমে মানুষকে বারবার প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করেছে, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে। নির্বাচনের সময় ছাড়া যাদের মাঠে দেখা যায় না, যারা সাধারণ মানুষের দুঃখ-কষ্টের সময় পাশে থাকে না, তাদের আর গ্রহণ করবে না জনগণ।

সারজিস আলম আরও বলেন, কৃষক, শ্রমিক ও মজুরসহ সাধারণ মানুষের কাছে গেলে দেখা যায়, সবাই পরিবর্তনের পক্ষে। মানুষের বিবেকের ভেতরে এখন এক ধরনের জাগরণ তৈরি হয়েছে। মানুষ এবার দল, মার্কা বা পারিবারিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং কে সবসময় মানুষের পাশে থাকে, কে অন্তত ক্ষতি করেনি সেই বিবেচনায় ভোট দেবে।

তিনি অভিযোগ করেন, এখনো কিছু মানুষ ভয়ভীতি দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। কেউ কেউ ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং মামলা থেকে নাম কাটানোর নামে অর্থ আদায় করছে। এসব জনবিমুখ কর্মকাণ্ডে জড়িতদের জনগণ বয়কট করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি বলেন, জনগণের ভোগান্তির জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে এবার মানুষ রায় দেবে। ইনশাআল্লাহ, এই জনসভা পরিবর্তনের আন্দোলনে নতুন গতি এনে দেবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!