1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সিলেটের হারের কারণ জানালেন কোচ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সিলেটের হারের কারণ জানালেন কোচ

প্রতিনিধি

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গতকাল (বুধবার) সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। যদিও রাজশাহীর দেওয়া ১৬৫ রান টপকে যাওয়ার মতো উইকেট ছিল বলে মনে করেন সিলেটের কোচ সোহেল ইসলাম। তার মতে– পারভেজ হোসেন ইমন ও খালেদ আহমেদের উইকেট হারানো ছিল ম্যাচের টার্নিং মুহূর্ত।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সোহেল ইসলাম বলেন, ‘অবশ্যই রান (লক্ষ্য) তাড়া করার মতো ছিল। আমার কাছে মনে হয় আজ উইকেটটা ভালো ছিল, মানে গত কয়েকটা ম্যাচ হয়েছে যে তারমধ্যে আজকের উইকেটটা আমার কাছে মনে হয়েছে যে ব্যাটসম্যানদের জন্য ভালো, তাই এই রান তাড়া করার মতো ছিল।’

লক্ষ্য তাড়ায় সিলেট শুরুতেই জাকির হাসানের উইকেট হারানোর পর ঝোড়ো ব্যাটিংয়ে কক্ষপথ ঠিক রাখেন পারভেজ ইমন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৪৮ রারে তিনি রানআউটআউট হয়ে যান। ইমনের উইকেট হারানো নিয়ে সোহেল বলেন, ‘যখন শুরুতেই উইকেট পড়ে যায়, তখন এটা দলের জন্য চাপের ব্যাপার। তো এটাও আমরা ওভারকাম করেছিলাম। ইমন খুব ভালো খেলছিল, ওর সঙ্গে স্যাম বিলিংস খুব ভালো জুটি গড়ে। তো টার্নিং পয়েন্ট বলতে পারেন যে ইমনের রানআউট। আমার কাছে মনে হয় পরবর্তীতে মঈন আলী এবং স্যাম বিলিংসের টানা দুই উইকেট আমাদেরকে অনেক দূর পিছিয়ে দিয়েছে।’

বিপিএলে ফিল্ডিংয়ে পাকিস্তানি তারকার রেকর্ড
শেষদিকে বাউন্ডারিতে সাহিবজাদা ফারহানের দারুণ এক ক্যাচে আউট হন খালেদ। সেটি ছয় হলে ফল অন্য কিছু হতে পারত। ফলে আরও চাপে পড়ে যায় সিলেট। খালেদ আউট হওয়ার আগপর্যন্ত আশা ছিল বলে জানান কোচ সোহেল, ‘অবশ্যই টার্নিং পয়েন্ট ছিল। গত ম্যাচ (এলিমিনেটর) যেটা যেটা খেলেছি, তো ওইটাও কিন্তু আমাদের আশা ছিল। আমরা আসলে শেষ পর্যন্ত চেষ্টা করব। তো অবশ্যই ছিল এবং আপনারা জানেন যে খালেদ বিগ হিটার। তো দুইটা যদি ছয় হয়ে যেত তাহলে খেলার দৃশ্যটাই অন্যরকম হয়ে যেত। তো আমরা আশায়ই ছিলাম।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!