1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপ সূচি অপরিবর্তিত রাখল আইসিসি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

বিশ্বকাপ সূচি অপরিবর্তিত রাখল আইসিসি

প্রতিনিধি

বিশ্বকাপ সূচি অপরিবর্তিত রাখল আইসিসি
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। প্রায় তিন সপ্তাহ ধরে একই অবস্থানে ছিল তারা। আইসিসি তাদের ভেন্যু পরিবর্তনের অনুরোধ নাকচ করে দিয়েছে আজ (বুধবার) সন্ধ্যার সভা শেষে। ভার্চুয়ালি এই সভায় আইসিসির প্রেসিডেন্ট জয় শাহের নেতৃত্বে উপস্থিত ছিলেন পূর্ণ সদস্য দেশের ১৬ বোর্ড পরিচালক। বাংলাদেশকে ভারতেই খেলা নিয়ে অবস্থান জানাতে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি ওঠায় বিশ্বকাপ সূচিতে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল। সবশেষ আইসিসি সভা শেষে তেমন কোনো সম্ভাবনা আর নেই। আইসিসিও এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, তারা বস্তুনিষ্ঠ হুমকির মূল্যায়ন শেষে নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি খুঁজে পায়নি। তাই সূচি সংক্রান্ত জটিলতা থাকছে না। সূচি অপরিবর্তিত থাকার ঘোষণা দিয়েছে আইসিসি।

বাংলাদেশ ভারতে না গেলে বিকল্প দল সুযোগ পাবে, আইসিসির সভায় সিদ্ধান্ত
বাংলাদেশের সমর্থনে এবার আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি
বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প স্কটল্যান্ডের সঙ্গে আলোচনা হয়নি আইসিসির
এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেট সংস্থা বলেছে, ‘আইসিসির ভেন্যু ও সূচি নির্ধারণের সিদ্ধান্তগুলো বস্তুনিষ্ঠ হুমকির মূল্যায়ন, আয়োজক দেশের নিশ্চয়তা ও টুর্নামেন্টে অংশগ্রহণের স্বীকৃত শর্তাবলি দ্বারা পরিচালিত হয়, যা অংশগ্রহণকারী ২০টি দেশের জন্য সমানভাবে প্রযোজ্য। বাংলাদেশ দলের নিরাপত্তাকে বস্তুগতভাবে বিঘ্নিত করতে পারে, এমন কোনো স্বতন্ত্র নিরাপত্তা ফলাফলের অনুপস্থিতিতে আইসিসি ফিক্সচার স্থানান্তরে অপরাগ। এটি করা হলে বিশ্বের অন্যান্য দল ও ভক্তদের জন্য উল্লেখযোগ্য লজিস্টিক ও সূচি সংক্রান্ত জটিলতা তৈরি হবে এবং এটি এমন চ্যালেঞ্জ তৈরি করবে যা আইসিসি শাসনের নিরপেক্ষতা, ন্যায্যতা ও অখণ্ডতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকি রাখে। আইসিসি সরল বিশ্বাসে কাজ করতে, ধারাবাহিক মান বজায় রাখতে এবং বিশ্ব ক্রিকেটের সম্মিলিত স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’

আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের খেলার কথা। কলকাতার একই ভেন্যুতে ৯ ও ১৪ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। মুম্বাইয়ে ১৭ ফেব্রুয়ারি তাদের ম্যাচ রয়েছে নেপালের সঙ্গে। শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের অবস্থানে দাঁড়িয়ে থাকলে পরবর্তী সর্বোচ্চ র‌্যাংকিংধারী হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার কথা বলেছে আইসিসি। মানে সি গ্রুপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে নেওয়া হবে স্কটিশদের।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!