1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“রাজধানীর কড়াইল এলাকা থেকে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার” - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

“রাজধানীর কড়াইল এলাকা থেকে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার”

প্রতিনিধি

রাজধানীর কড়াইল এলাকা থেকে এক বিদেশি পিস্তলসহ (রিভলভার) যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বনানী থানার একটি দল এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম আব্দুস সামাদ (২৫)। ঢাকামেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক সাড়ে ১২টার দিকে কড়াইল জামাই বাজার, ঝিলপাড়, নরসিংদী পট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সামাদকে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে একটি বিদেশি ‘.২২ ম্যাগনাম মিনি রিভলভার’ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সামাদের বিরুদ্ধে বনানী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উদ্ঘাটন এবং সামাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!