1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টাঙ্গাইলে জামায়াত-গণঅধিকারসহ ৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার । - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

টাঙ্গাইলে জামায়াত-গণঅধিকারসহ ৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ।

শাহাবুদ্দিন তালুকদার পুন্য

টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদসহ ৯ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার দিনব্যাপী বিভিন্ন আসনের প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী শাকিল উজ্জামান, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. হোসনী মোবারক, টাঙ্গাইল-৫ (সদর) আসনে খেলাফতে মজলিসের প্রার্থী হাসনাত আল আমীন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কবির হোসেন, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ও মো. শরিফুল ইসলাম, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে খেলাফতে মজলিসের মনোনীত প্রার্থী মো. আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এটিএম রেজাউল করিম আলরাজী, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে খেলাফতে মজলিসের মনোনীত প্রার্থী মো. শহীদুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। জানা যায়, ১০ দলীয় জোটের সিদ্ধান্তের ফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!