ইপেপার / প্রিন্ট
গাজা সংঘাত বন্ধ ও বিশ্বের অন্যান্য আন্তর্জাতিক দ্বন্দ্ব সমাধানের উদ্যোগ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৈরি করা বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর বুধবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে। এই বোর্ডের আজীবন বা অনির্দিষ্টকালের চেয়ারম্যান থাকবেন ট্রাম্প নিজেই। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের বোর্ডে যোগ দেওয়ার জন্য ট্রাম্প আহ্বান জানিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন, যে দেশগুলো প্রতিটি দেশ ১ বিলিয়ন ডলার প্রদান করবে, তারা বোর্ড অব পিসের আজীবন সদস্য হওয়ার সুযোগ পাবেন।
কূটনীতিকরা সতর্ক করেছেন যে, ট্রাম্পের এই উদ্যোগ জাতিসংঘের বিকল্প হিসেবে গড়ে উঠতে পারে। ট্রাম্প নিজেও আভাস দিয়েছেন, বোর্ড অব পিস হয়তো ভবিষ্যতে জাতিসংঘের স্থলাভিষিক্ত হতে পারে।
এখন পর্যন্ত এই বোর্ডে যোগ দিয়েছে আর্জেন্টিনা, আজারবাইজান, বেলারুস, হাঙ্গেরি, কাজাখস্তান, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত এবং ভিয়েতনাম। সর্বশেষ সদস্য হিসেবে যোগ দিচ্ছে ইসরায়েল।