1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেখ মেহেদীর সঙ্গে সাকিবের তুলনা নিয়ে যা বললেন বাশার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

শেখ মেহেদীর সঙ্গে সাকিবের তুলনা নিয়ে যা বললেন বাশার

প্রতিনিধি

শেখ মেহেদীর সঙ্গে সাকিবের তুলনা নিয়ে যা বললেন বাশার
চলমান বিপিএলে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম রয়্যালস। আর দলটির ফাইনাল নিশ্চিত হওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ মেহেদীর অধিনায়কত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। তার মতে, পুরো টুর্নামেন্ট জুড়েই শেখ মেহেদী ছিলেন একজন পরিণত নেতা।

শেখ মেহেদীর নেতৃত্ব নিয়ে বাশার বলেন, ‘ব্রিলিয়ান্ট! খুব ভালো করছে। স্পেশালি তার বোলিং পরিবর্তনগুলো অসাধারণ। কখন কাকে ব্যবহার করতে হয়, আর কখন অপশন প্ল্যান বি-তে যেতে হয়, সেটাও খুব ভালোভাবে কার্যকর করেছে। দলটাকে খুব ভালোভাবে নেতৃত্ব দিচ্ছে। সবচেয়ে বড় জিনিস যে যখন চাপের মুহূর্ত এসেছে, তখন মাথাটা খুব ঠান্ডা রেখেছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ মেহেদীকে ‘গরিবের সাকিব আল হাসান’ বলেও তুলনা করা হয় মাঝে মাঝে। এমনকি ক্রিকেটার ইরফান শুক্কুরও সাকিবকে গরিবের সাকিব আল হাসান বলেছেন। এ প্রসঙ্গে স্পষ্ট বলেছেন হাবিবুল বাশার। তিনি মনে করেন, এ ধরনের তুলনা মোটেও ঠিক নয়।

বাশার বলেন, ‘না, ‘গরিব’ কথাটা আসলে বলাটা উচিত না। আমার মনে হয় যে, শেখ মেহেদীর কারও সঙ্গে তুলনা করা উচিত না। শেখ মেহেদী শেখ মেহেদীই, আর সাকিব আল হাসান সাকিব আল হাসানই। শেখ মেহেদী তার জায়গা থেকে যেটা করছেন, আমরা সেটাতেই সন্তুষ্ট।’

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!