1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রতীক পেলেন রাজশাহীর ছয়টি আসনের ২৯ প্রার্থী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

প্রতীক পেলেন রাজশাহীর ছয়টি আসনের ২৯ প্রার্থী

প্রতিনিধি

প্রতীক পেলেন রাজশাহীর ছয়টি আসনের ২৯ প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী জেলার সংসদীয় ছয়টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নামবেন প্রচার-প্রচারণায়।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের সভাপতিত্বে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হয়। এসময় জেলার সংসদীয় ছয়টি আসনের বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাজশাহীতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩৮ জন। প্রাথমিক বাছাইয়ে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। আপিলে আবারও ১৩ জন প্রার্থিতা ফিরে পান। ফলে বৈধ প্রার্থী ৩২ জন। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩ জন প্রার্থিতা প্রত্যাহার করেন। এখন বৈধ প্রার্থী ২৯ জন।

শেষদিনে জেলার এক ও দুই আসনের তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহার করা তিনজন হলেন- রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক, রাজশাহী-২ আসনের লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মো. ওয়াহেদুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম।

জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে- রাজশাহী-১ আসন থেকে নির্বাচনী মাঠে থাকছেন বিভিন্ন দলের চারজন। এর মধ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির শরীফ উদ্দিন, জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান, গণঅধিকার পরিষদের মো. শাহজাহান, আমার বাংলাদেশ পার্টির আবদুর রহমান।

 

রাজশাহী-২ (সদর) আসনে লড়ছেন ছয়জন। এরমধ্যে বিএনপির মিজানুর রহমান মিনু, জামায়াতের ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, আমার বাংলাদেশ পার্টির সাঈদ নোমান, নাগরিক ঐক্যের সামছুল আলম, বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম ও স্বতন্ত্র সালেহ আহমেদ।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে লড়ছেন পাঁচজন। এরমধ্যে বিএনপির শফিকুল হক মিলন, জামায়াতের আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির আফজাল হোসেন, ইসলামী আন্দোলনের ফজলুর রহমান ও আমজনতার দলের সাইদ পারভেজ।

রাজশাহী-৪ (বাগমারা) আসনে লড়ছেন চাজন। তারা হলেন- বিএনপির ডিএমডি জিয়াউর রহমান, জামায়াতের আবদুল বারী সরদার, জাতীয় পার্টির ফজলুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান।

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে লড়ছেন ছয়জন। তারা হলেন- বিএনপির অধ্যাপক নজরুল ইসলাম, জামায়াতের মনজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির আলতাফ হোসে

ন মোল্লা এবং স্বতন্ত্র ইসফা খায়রুল হক ও রেজাউল করিম।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে লড়ছেন চারজন। তারা হলেন- বিএনপির আবু সাইদ চাঁদ, জামায়াতের নাজমুল হক, জাতীয় পার্টির ইকবাল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুস সালাম সুরুজ। সবমিলে ২৯ জন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের মাঠে থাকলেন।

তফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিরামহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!