1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটি বিভাগ একত্রিত হচ্ছে: প্রধান উপদেষ্টার অনুমোদন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটি বিভাগ একত্রিত হচ্ছে: প্রধান উপদেষ্টার অনুমোদন

প্রতিনিধি

ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬ – স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পৃথকভাবে পরিচালিত স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ একত্রিত করার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

এ অনুমোদন মঙ্গলবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় দেওয়া হয়। এর ফলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করা হবে।

সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি-তে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পূর্বের দ্বিমুখী কাঠামো প্রত্যাশিত সুফল দিতে পারেনি। এর ফলে স্বাস্থ্য সেবা ও শিক্ষা ক্ষেত্রে মানের অবনতি ঘটেছে।

প্রেস সচিব বলেন, “মন্ত্রণালয়ের কার্যক্রমে পুনরায় গতি ও সমন্বয় ফিরিয়ে আনার লক্ষ্যে দুই বিভাগকে একত্রিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পদক্ষেপ স্বাস্থ্য সেবা কার্যক্রমকে আরও কার্যকর এবং দক্ষ করবে।”

এছাড়া পূর্বের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে এখন এটি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করা হয়েছে। তবে এর ইংরেজি নাম অপরিবর্তিত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!