1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেক রহমানের সঙ্গে রাশিয়া ও ৩ নর্ডিক দেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তারেক রহমানের সঙ্গে রাশিয়া ও ৩ নর্ডিক দেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধি

ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬ – বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার গুলশানে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনসহ নর্ডিক অঞ্চলের তিনটি দেশের—সুইডেন, ডেনমার্ক ও নরওয়ে—রাষ্ট্রদূতদের।

সাক্ষাৎ শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির জানান, বৈঠকগুলো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ হয়েছে এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ ও কূটনৈতিক সহযোগিতাকে কেন্দ্র করে আলোচনা হয়েছে। বৈঠকে নির্বাচনের পরে সরকারের পরিকল্পনা অনুযায়ী কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার দিকগুলো নিয়ে আলোচনা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, “আন্তর্জাতিক প্রতিনিধিরা বাংলাদেশে একটি গণতান্ত্রিক যাত্রার প্রতি আশাবাদী। তবে নির্বাচনের নির্দিষ্ট কোনো বিষয়ে আলোচনার কথা হয়নি।”

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রেস সচিব সালেহ শিবলী, চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য মাহাদী আমিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!