1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি শুরু ২২ জানুয়ারি, আবেদন চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি শুরু ২২ জানুয়ারি, আবেদন চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত

প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সোমবার (১৯ জানুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২২ জানুয়ারি বিকেল ৪টা থেকে। আবেদন করা যাবে ১৯ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

প্রাথমিক আবেদন ফি হিসেবে এক হাজার টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি এ ফি পরিশোধ করা যাবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ২২ ফেব্রুয়ারি। ভর্তি প্রক্রিয়া শেষে নির্বাচিত শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে।

ভর্তির যোগ্যতা হিসেবে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ ২.২৫ থাকতে হবে।

এছাড়া প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) অথবা প্রথম পর্ব মাস্টার্স (নিয়মিত) উত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে প্রাইভেট প্রোগ্রামের শিক্ষার্থী কিংবা বর্তমানে অন্য কোনো মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আবেদনকারীদের স্নাতক ও মাস্টার্স পর্যায়ে প্রাপ্ত নম্বর বা সিজিপিএর ভিত্তিতে বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। মেধাতালিকা, কোটা এবং রিলিজ স্লিপের মাধ্যমে ধাপে ধাপে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য, সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস ও ‘ইম্পর্ট্যান্ট নোটিশ’ অংশে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!