1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
২০২৫ সালে ৬৪৫ ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত: ৭১টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

২০২৫ সালে ৬৪৫ ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত: ৭১টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান

প্রতিনিধি

জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সম্পর্কিত মোট ৬৪৫টি ঘটনা পুলিশের নথিতে ধরা পড়েছে। এর মধ্যে ৭১টি ঘটনায় সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে, বাকি ৫৭৪টি ঘটনা সাম্প্রদায়িক নয়। তথ্যটি সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার অফিস।

প্রধান উপদেষ্টার অফিস জানিয়েছে, এ তথ্য ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর), জিডি, চার্জশিট এবং তদন্ত অগ্রগতি অনুযায়ী যাচাই করা হয়েছে। যদিও প্রতিটি ঘটনা উদ্বেগজনক, প্রমাণভিত্তিক বিশ্লেষণ দেখাচ্ছে যে অধিকাংশ ঘটনা সাম্প্রদায়িক নয়, বরং অপরাধমূলক কর্মকাণ্ড যেমন প্রতিবেশীর সঙ্গে বিরোধ, জমিসংক্রান্ত দ্বন্দ্ব, চুরি, যৌন সহিংসতা ও পূর্বশত্রুতা থেকে উদ্ভূত।

সাম্প্রদায়িক ৭১টি ঘটনার মধ্যে প্রধানত ধর্মীয় উপাসনালয় ও প্রতিমা ভাঙচুর বা অবমাননার ঘটনা রয়েছে। এর মধ্যে:

  • মন্দির ভাঙচুর: ৩৮

  • মন্দিরে চুরি:

  • হত্যাকাণ্ড:

  • মন্দিরে অগ্নিসংযোগ:

  • অন্যান্য: ২৩ (প্রতিমা ভাঙার হুমকি, ফেসবুক পোস্ট, উপাসনালয়ের ক্ষতি ইত্যাদি)

পুলিশি ব্যবস্থা হিসেবে: মামলা দায়ের ৫০টি, গ্রেপ্তার ৫০ জন, অন্যান্য পুলিশি ব্যবস্থা ২১টি।

অপরদিকে, সাম্প্রদায়িক নয় এমন ৫৭৪টি ঘটনায় প্রধানত রয়েছে প্রতিবেশী বিরোধ, জমিসংক্রান্ত বিরোধ, চুরি, পূর্বশত্রুতা, অস্বাভাবিক মৃত্যু, ধর্ষণ ও অন্যান্য অপরাধ। এই ঘটনায় মামলা দায়ের ৩৯০টি, ইউডি মামলা ১৫৪, গ্রেপ্তার ৪৯৮ এবং অন্যান্য পুলিশি ব্যবস্থা ৩০টি হয়েছে।

প্রধান উপদেষ্টার অফিস জানিয়েছে, সব ধরনের অপরাধই গুরুতর এবং জবাবদিহিতা দাবি করে। তবে উপাত্তভিত্তিক বিশ্লেষণ স্পষ্ট করছে যে সংখ্যালঘুদের অধিকাংশ ঘটনা সাম্প্রদায়িক বিদ্বেষ থেকে নয়, বরং সামাজিক ও অপরাধমূলক কারণে সংঘটিত।

বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মের মানুষের দেশ। প্রতিটি সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। পুলিশের তৎপরতা, গোয়েন্দা তথ্যের সমন্বয়, দ্রুত সাড়া ও জবাবদিহিতা বৃদ্ধির ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির পথে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!