1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল

প্রতিনিধি

আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল করেছেন নারীরা। প্রায়ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বটতৈল মোড় থেকে মিছিলটি বের হয়ে চৌড়হাসে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, মুফতি আমির হামজা একজন আলেম হয়ে কি এই ধরনের কথা বলতে পারেন? একজন মৃত মানুষকে নিয়ে কোনো আলেম এ ধরনের কুরুচিপূর্ণ কথা বলতে পারেন না।

এর আগে গত শুক্রবার কোকোকে নিয়ে আমির হামজার দেওয়া একটি ২৪ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা এক ফেসবুক পোস্টে লেখেন, মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিলো ২০২৩ সালের। আমি সেই সময়ই একটি বিষয় বুঝাতে যেয়ে উদাহরণটা দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারো দুঃখ প্রকাশ করছি। কিন্তু পুরোনো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনকালীন সময়ের বক্তব্য বলে চালানোর ষড়যন্ত্র করছেন, তারাও নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দিলেন না।

এ ঘটনার প্রতিবাদে শনিবার কুষ্টিয়া শহরে তৌহিদি জনতার ব্যানারে মানববন্ধন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!