1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তারেক রহমানের প্ল্যান ধ্বংস করার ষড়যন্ত্র চলছে: জয়নুল আবদিন ফারুক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

তারেক রহমানের প্ল্যান ধ্বংস করার ষড়যন্ত্র চলছে: জয়নুল আবদিন ফারুক

প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নকে ব্যাহত করার জন্য সুযোগসন্ধানীরা ষড়যন্ত্র শুরু করেছে।

রোববার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ফারুক বলেন, তারেক রহমান ১৬ বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষের জন্য পরিকল্পনা তৈরি করেছেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি অপেক্ষা করছেন, এবং তারেক রহমান ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হবেন।

ফারুক বলেন, “তারেক রহমানের প্ল্যানকে ধ্বংস করার জন্য সুযোগসন্ধানীরা নানা ষড়যন্ত্র শুরু করেছে। বলা হচ্ছে হেলে পড়েছে, কিন্তু বাস্তবতা অন্য। ১০ বছর আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে তাদের কোনো হামলা-মামলা ছিল না। জুলাই আন্দোলনই প্রমাণ।”

তিনি আরও বলেন, এই পরিকল্পনার প্রথম ধাপ হবে তরুণদের মাদকাসক্তি থেকে উদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, কোটি কোটি গাছ রোপণ, খাল খনন, ফসল উৎপাদন বৃদ্ধি এবং দুর্বল হাসপাতালগুলো উন্নয়ন। এছাড়া শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নও এতে অন্তর্ভুক্ত। ফারুক আশা প্রকাশ করেন, এই পরিকল্পনা সফল ও সার্থক হোক।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ খ ম মোজাম্মেল হক, বিলকিস ইসলাম, আয়োজক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নাগীব এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

ফারুক সাংবাদিকদেরও সতর্ক করেছেন যে, লেখার স্বাধীনতা রক্ষা করা না হলে আসল স্বাধীনতা ক্ষুণ্ণ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!