1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতীয় স্থানিক পরিকল্পনা প্রণয়নের দাবি জানালেন বিআইপি সভাপতি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

জাতীয় স্থানিক পরিকল্পনা প্রণয়নের দাবি জানালেন বিআইপি সভাপতি

প্রতিনিধি

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানারস (বিআইপি) সভাপতি ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেছেন, দেশের পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে জাতীয় স্থানিক পরিকল্পনা প্রণয়ন অপরিহার্য। তিনি বলেন, পরিকল্পনা আইন বাস্তবায়নের মাধ্যমে সারা দেশে সমন্বিত ও দৃষ্টিভঙ্গিপূর্ণ উন্নয়ন সম্ভব।

রোববার (১৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে সিক্স সিজনস হোটেলে ‘রাজনৈতিক চর্চায় পরিকল্পিত নগরায়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

ড. আরিফুল ইসলাম বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশের জাতীয় পর্যায়ে কোনো স্থায়ী পরিকল্পনা তৈরি হয়নি। বিভিন্ন শহরের জন্য বিচ্ছিন্নভাবে পরিকল্পনা তৈরি হলেও তা কার্যকর হয়নি। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, ব্রিটিশদের আদলে ১৯৯২ সালে ঢাকা ও চট্টগ্রামের মহাপরিকল্পনা প্রণয়ন হয়েছিল, কিন্তু বাস্তবায়িত না হওয়ায় কোনো সুফল পাওয়া যায়নি। এছাড়া অন্যান্য শহরের পরিকল্পনাও মূলত খণ্ডকালীন ও প্রশাসক নির্ভর হওয়ায় কার্যকর হয়নি।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে যে দলই সরকার গঠন করবে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে পরিকল্পনাবিদগণ সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। নির্বাচিত সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিকল্পনাবিদদের অংশগ্রহণ এবং নিয়মিত পরামর্শ সভা নিশ্চিত করা উচিত।

ড. আরিফুল ইসলাম বলেন, দেশের সামগ্রিক পরিকল্পনা বাস্তবায়নের কাঠামোতে আমূল পরিবর্তন প্রয়োজন। স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন নগর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ থাকা প্রয়োজন। এতে জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে সমন্বিত নগর পরিকল্পনা নিশ্চিত করা সম্ভব হবে।

গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক অধ্যাপক মু. মোসলেহ উদ্দীন হাসান ও সহ-সভাপতি শেখ মুহম্মদ মেহেদী আহসান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!