1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের টিকিট-দাম ও আবেদন করবেন যেভাবে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের টিকিট-দাম ও আবেদন করবেন যেভাবে

প্রতিনিধি

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের টিকিট-দাম ও আবেদন করবেন যেভাবে
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ আসর শুরু হতে আর মাত্র পাঁচ মাসেরও কম সময় বাকি। যা নিয়ে আরও আগে থেকেই ফুটবলভক্তদের উন্মাদনা চলছে। স্টেডিয়ামে বসে ম্যাচ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন দর্শকরা। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। ফিফার সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জন্য ৩৩০টি বিশ্বকাপ টিকিট বরাদ্দ দেওয়া হয়েছে।

গতকাল (শনিবার) বাংলাদেশ জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, ‘নন প্লেয়িং কান্ট্রি হিসেবে আমাদের ৩৩০টির বেশি টিকিট পাওয়ার সুযোগ নেই। আগামীকাল থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টিকিটের জন্য আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফরমের মূল্য ৫০০ টাকা ও নির্দিষ্ট টিকিটের দাম পরিশোধ করতে হবে।’

পরবর্তীতে প্রেস রিলিজের মাধ্যমে টিকিট ক্রয়ের নিয়ম, কোন ম্যাচে কত টিকিট এবং ক্যাটাগরি-ভিত্তিক দাম নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে বাফুফে। সেখানে বলা হয়েছে– ৬ ক্যাটাগরির মানুষ বাফুফের মাধ্যমে টিকিটের জন্য আবেদন করতে পারবে। তারা হচ্ছেন– বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য, বাফুফে সদস্য সংস্থাসমূহের কর্মকর্তা এবং স্ট্যান্ডিং ও এ্যাডহক কমিটিসহ বাফুফের কর্মকর্তা, বাফুফের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান (স্পন্সর এবং পার্টনার), ফুটবল সমর্থক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান ও সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সাংবাদিক।

টিকিট পেতে আগ্রহী ব্যক্তিদের আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি বিকাল ৪টার মধ্যে মতিঝিল বাফুফে ভবনে আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়া– নির্দিষ্ট আবেদন ফরম পূরণ (মূল্য ৫০০ টাকা এবং অফেরত যোগ্য), পাসপোর্টের ফটোকপি, এক কপি ছবি, ভিজিটিং কার্ড এবং ব্যাংকে টাকা জমা প্রদানের মূল রশিদ দিতে হবে। একজন আবেদনকারী সর্বোচ্চ দু’টি টিকিটের জন্য আবেদন করতে পারবে।

টাকা প্রদান ও বাফুফের শর্ত

একাউন্টের নাম– বাংলাদেশ ফুটবল ফেডারেশন
অ্যাকাউন্ট নম্বর– 001130 10000 26653
ইউসিবি ব্যাংক, প্রিন্সিপাল ব্রাঞ্চ, মতিঝিল বা/এ, ঢাকা

টিকিট প্রদানের ক্ষেত্রে বাফুফে’র সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ভিসা প্রাপ্তি/বাতিল সংক্রান্ত কোন দায়-দায়িত্ব বাফুফে গ্রহণ করবে না। বরাদ্দকৃত টিকিট কোনোভাবেই দ্বিতীয় কোন সংস্থা/ব্যক্তিকে হস্তান্তর করা যাবে না। বরাদ্দকৃত টিকিটের মাধ্যমে কোনো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা যাবে না এবং যারা টিকেট প্রাপ্তিতে বিবেচিত হবে না তাদের টাকা পরবর্তীতে ব্যাংক ট্রান্সফার/একাউন্ট পে-চেকের মাধ্যমে ফেরত দেওয়া হবে।

কোন ম্যাচে কত টিকিট ও দাম

তিনটি ক্যাটাগরিতে বাফুফের মাধ্যমে টিকিট কিনতে পারবেন বাংলাদেশিরা। গ্রুপপর্বের ১৩ ম্যাচে ১৬২টি টিকিট সংগ্রহ করা যাবে, যার মধ্যে আর্জেন্টিনা-ব্রাজিল ও পর্তুগালের রয়েছে ৭টি ম্যাচ। ফ্রান্স, জার্মানি, স্পেন, ইংল্যান্ডেরও একটি করে ম্যাচ দেখা যাবে। একইভাবে রাউন্ড অব-৩২ এর ৫ ম্যাচে ৪৬, শেষ ষোলোর ৪ ম্যাচে ৪৪, কোয়ার্টার ফাইনালের ৪ ম্যাচে ৪৮, দুটি সেমিফাইনাল ম্যাচে ২০ এবং ফাইনালের জন্য ১০টি টিকিট বরাদ্দ করা হয়েছে।

আগামী ১৩ জুন নিউজার্সিতে ‘সি’ গ্রুপের ম্যাচে ব্রাজিল ও মরক্কো মুখোমুখি হবে। ওই ম্যাচে তিন ক্যাটাগরিতে ২০টি টিকিট পাবেন বাংলাদেশিরা। একইভাবে ১৬ জুন কানসাস সিটিতে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ, ১৯ জুন ফিলডেলফিয়ায় ব্রাজিল বনাম হাইতি, ২২ জুন ডালাসে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া, ২৪ জুন মায়ামিতে ব্রাজিল বনাম স্কটল্যান্ড এবং ২৭ জুন ব্রাজিল বনাম জর্ডান ম্যাচে ২০টি করে টিকিট বরাদ্দ রয়েছে। এর বাইরে বাকি দেশগুলোর গ্রুপপর্বের ম্যাচে টিকিট মিলবে ৬টি করে।

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ দেখার চাহিদা বিশ্বজুড়ে বেশি থাকার কথা। গ্রুপপর্ব পেরিয়ে রাউন্ড অব ৩২, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে তাদের সম্ভাব্য ম্যাচ যেদিন থাকবে, সেসব ম্যাচেও তুলনামূলক বাড়তি টিকিট বরাদ্দ করা হয়েছে।

৩ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে টিকিটের মূল্য। যেখানে ক্যাটাগরি-১ এর প্রতিটি টিকিটের জন্য ৯১ হাজার ৮৭৫ টাকা, ক্যাটাগরি-২ ৬৫ হাজার ৬২৫ টাকা এবং ক্যাটাগরি-৩ এর টিকিট পেতে ৩৪ হাজার ৭৫০ টাকা খরচ করতে হবে। তবে ব্রাজিল-আর্জেন্টিনা বাদে বাকি দলগুলোর গ্রুপপর্ব মাঠে বসতে দেখতে আরও বেশি টাকা খরচ করতে হবে।

এ ছাড়া রাউন্ড অব ৩২-এ ম্যাচপ্রতি টিকিট কিনতে সর্বনিম্ন ২৮ হাজার ৮৭৫ টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ৩৭৫০ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে। একইভাবে শেষ ষোলোর টিকিট সর্বনিম্ন ২৮ হাজার ৮৭৫ টাকা ও সর্বোচ্চ ১ লাখ ২৮ হাজার ৬২৫ টাকা, কোয়ার্টার ফাইনালে সর্বনিম্ন ৭০ হাজার ২৫০ টাকা ও সর্বোচ্চ ২ লাখ ৩৩ হাজার টাকা, সেমিফাইনালে সর্বনিম্ন ৩ লাখ ৯৯ হাজার ও সর্বোচ্চ ৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা এবং ফাইনালে সর্বনিম্ন ৭ লাখ ৩১ হাজার ৭৫০ টাকা ও সর্বোচ্চ ১১ লাখ ৩৯ হাজার ২৫০ টাকা লাগবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!