1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩৫ সাঁতারু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩৫ সাঁতারু

প্রতিনিধি

বাংলা চ্যানেল পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিয়েছেন ২ নারীসহ ৩৫ জন সাঁতারু। ১৬.১ কিলোমিটার দৈর্ঘ্যের চ্যানেলটি পাড়ি দিতে শনিবার (১৭ জানুয়ারি) সকালে শাহপরীর দ্বীপ পশ্চিম সৈকত থেকে শুরু করে দুপুরের সময় সেন্ট মার্টিন উত্তর সৈকতে পৌঁছে প্রতিযোগীরা বাংলা চ্যানেল অতিক্রমের মাধ্যমে সাঁতার শেষ করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় এবং ক্রীড়া পরিদপ্তরের পৃষ্ঠপোষকতায় তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ নামে একটি সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করে।

সপ্তমবার বাংলা চ্যানেল জয় করা সাবেক ডাকসু সদস্য সাইফুল ইসলাম রাসেল বলেন, এর আগে ছয়বার বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দিয়েছি। গত ২০২১ সালে বাংলা চ্যানেল একসঙ্গে ডাবল পাড়ি দিয়েছি। সাগর অনেকটা প্রতিকূল থাকার পরও আজকে ভালোভাবে শেষ করেছি তাতেই খুশি।

এছাড়া বাংলা চ্যানেল সফলভাবে পাড়ি দেওয়া প্রথম নারী এমএসটি সোহাগী আক্তারও এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

২০ বার বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারু এবং ষড়জ অ্যাডভেঞ্চারের প্রধান নির্বাহী লিপটন সরকার বলেন, এই সাঁতার আন্তর্জাতিক রীতি মেনে পরিচালনা করা হয়েছে, নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থার পাশাপাশি প্রত্যেক সাঁতারুর জন্য বোট ও উদ্ধারকর্মী ছিলেন। বাংলা চ্যানেল সাঁতারকে আমরা আন্তর্জাতিক মডেলে রুপান্তর করতে পেরেছি।

জেলা ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দীন বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে এই আয়োজন দেশের সাঁতারুদের অনুপ্রাণিত করবে, প্রতিযোগিতা যেন সুন্দর ও নির্বিঘ্নে শেষ হয় সেই লক্ষ্যে সকল সহযোগিতা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!