1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিজেপির কারণে কাজ হারাচ্ছেন এ আর রহমান! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিজেপির কারণে কাজ হারাচ্ছেন এ আর রহমান!

প্রতিনিধি

বিজেপির কারণে কাজ হারাচ্ছেন এ আর রহমান!
কাজ কমেছে অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানের। মূলত, ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ধর্মীয় মেরুকরণকেই এর কারণ হিসেবে দেখছেন শিল্পী। তার আক্ষেপ, গত আট বছরে দেশটিতে ক্ষমতার পরিবর্তন ও বিভাজনের রাজনীতির কবলেই এই পরিস্থিতি। এ আর রহমানের এই মন্তব্যকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

সাড়ে তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে ভারতের মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজেকে শীর্ষে নিয়ে গেছেন এ আর রহমান। বলিউড-দক্ষিণী সিনেমার গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়েও সমাদৃত এই শিল্পী।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে কাজের বৈষম্য নিয়ে প্রশ্নের মুখে পড়েন এ আর রহমান। আর সঙ্গে সঙ্গেই উঠে এলো আক্ষেপের কথা! জানান, গত আট বছরে তিনি ধাপে ধাপে অনেক কাজ হারিয়েছেন।

এ আর রহমান বলেন, ক্ষমতার বদল হওয়ার পর থেকেই গত আট বছরে বলিউডে কাজের সুযোগ কমেছে। কারণ ক্ষমতা এখন এমন মানুষের হাতে, যারা সৃজনশীল নন। আবার ধর্মীয় বিভাজনের কারণও হতে পারে। যদিও কেউ সরাসরি আমাকে এসব বলেনি, তবে কানে এমন কথা এসেছে।

 

যদিও এ আর রহমানের এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বিরোধী শিবিরের নিশানায় উঠে আসে বিজেপি। তবে রহমানের এমন মন্তব্য মানতে নারাজ শাসকদলের নেতারা। তাদের কথায়, রহমানের কথার সঙ্গে আমরা একমত নই। সালমান-শাহরুখদের মতো বহু শিল্পী রয়েছেন, যাদের শুধু মহারাষ্ট্র নয়, সারা ভারতের মানুষ ভালোবাসেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!