1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
“যারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলেননি, তারা রং বদলাচ্ছে” : জয়নুল আবেদিন ফারুক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

“যারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলেননি, তারা রং বদলাচ্ছে” : জয়নুল আবেদিন ফারুক

প্রতিনিধি

সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, যারা খালেদা জিয়াকে জেলে রেখে একদিনও চিকিৎসার পক্ষে কথা বলেননি, তারা এখন রং বদলানোর চেষ্টা করছে

রোববার (১৭ জানুয়ারি) তিনি এই মন্তব্য করেন জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় পরিষদ আয়োজিত ‘শিক্ষকদের কল্যাণে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষা সংস্কার, বেগম খালেদা জিয়ার অবদান, তারেক জিয়ার শিক্ষা জাতীয়করণ ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায়।

ফারুক বলেন, “যে মানুষটির জন্য আজকে আয়োজন, সেই মানুষটি নেই। কিন্তু মানুষটি বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বেঁচে থাকবে। আমরা তার অনুসারী এবং তার নীতির প্রতি শ্রদ্ধা জানাই।”

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিধবা স্ত্রী যখন দলের দায়িত্ব নিলেন, তখন অনেকেই বলেছিল দল আর টিকবে না। ক্ষমতায় আসা এরশাদ দলকে ভাঙার চেষ্টা করেছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং লাখো মানুষের সমর্থনে দল টিকে রয়েছে।

ফারুক আরও মন্তব্য করেন, “নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আগেই শুরু হয়েছে। একটি চক্র বাংলাদেশকে আরেকটি চক্রান্তে জড়ানোর চেষ্টা চালাচ্ছে। তবুও প্রফেসর ইউনূসের সততা ও সাহসিকতায় বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ আমাদের রায় দিলে এবং সরকার গঠনে আমাদেরকে সহায়তা করলে, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং গণতন্ত্রের প্রতি মানুষের হারানো শ্রদ্ধা পুনরুদ্ধার হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!