1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি হেরোইনসহ একজন আটক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি হেরোইনসহ একজন আটক

প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি হেরোইনসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জে এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে তিন কেজি হেরোইনসহ এবরান আলী (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

শনিবার (১৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ।

আটক এবরান আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকার সোনাপট্টি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।

জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) র‍্যাবের একটি টহল দল নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এবরান আলীর নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুদ আছে। এরপর সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ৩.১ কেজি (তিন দশমিক এক) হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ১০ লাখ টাকা।

র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খাঁন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরবাগডাঙ্গায় অভিযান চালিয়ে ৩ কোটি ১০ লাখ টাকা মূল্যের হিরোইন জব্দসহ মাদককারবারীকে আটক করা হয়েছে। আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!