1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জেফারের প্রিয় বন্ধু কে, সালমান নাকি রাফসান? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো

জেফারের প্রিয় বন্ধু কে, সালমান নাকি রাফসান?

প্রতিনিধি

জেফারের প্রিয় বন্ধু কে, সালমান নাকি রাফসান?
সংগীত শিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের বিয়ে নিয়ে এখনও চলছে আলোচনা। কিছুদিন ধরে গুঞ্জন চলছিলো তাদের বিয়ের; এরপর গত বুধবার অনুষ্ঠানের মুহূর্তগুলো প্রকাশ্যে আসলে সেই গুঞ্জনে সিলমোহর পড়ে; তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।

কিন্তু অতীতে, রাফসানের সঙ্গে জেফারের প্রেম চলছে- এমন গুঞ্জন উঠেছে বহুবার। অনেকেই ধারণা করেছেন, রাফসান সাবাবের সঙ্গেই প্রেম করছেন জেফার। এ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেও জেফার স্পষ্ট কোনো বক্তব্য দেননি কখনো। এমন সময়ে জেফারের একটি সাক্ষাৎকারের পুরোনো ভিডিও ভাইরাল। যেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল কে তার ভালো বন্ধু- রাফসান সাবাব নাকি সালমান মুক্তাদির।

সাক্ষাৎকারের সেই ভিডিওটিতে দেখা যায়, উপস্থাপকের প্রশ্নের জবাবে জেফার রাফসান ও সালমান- দুজনকেই ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেন। উপস্থাপক নির্দিষ্ট করে একজনের নাম বলতে বললে রসিকতা করে জেফার বলেন, ‘তাহলে কেউই না।’

এরপর জেফার জানান, দুজনই তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং আলাদা করে কাউকে বেছে নেওয়া তার পক্ষে সম্ভব নয়।

ট্রল বা সমালোচনা কীভাবে মোকাবেলা করেন- এমন প্রশ্নে জেফারকে বলতে শোনা যায়, তিনি নিজেকে চেনেন বলেই এসব বিষয় তাকে খুব একটা বিচলিত করে না।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে জেফার ও রাফসানের প্রেম নিয়ে গুঞ্জন থাকলেও তারা বিষয়টি বরাবরই ব্যক্তিগত পর্যায়ে রেখেছিলেন। তবে গত বুধবার তাদের বিয়ের অনুষ্ঠানের মুহূর্তগুলো প্রকাশ্যে আসার মাধ্যমে সেই গুঞ্জনে আনুষ্ঠানিক সিলমোহর পড়ে। এক সময়ের ওপেন সিক্রেট এই সম্পর্কটি পরিণয়ে রূপ নেওয়ায় এখন নানা আলোচনা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!