1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা, বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

প্রতিনিধি

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজও শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত মানসূচক অনুযায়ী, ঢাকার গড় বায়ুর মান বা একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ২৪৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির একিউআই স্কোর ২৮২। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২০১। চীনের চ্যাংডু ১৯০ স্কোর নিয়ে চতুর্থ এবং চংকিং ১৮৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, রাজধানী ঢাকায় দীর্ঘদিন ধরে চলমান নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং শুষ্ক মৌসুমের কারণে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাচ্ছে। এতে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।

একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রতিদিনের বাতাসের মান বিশ্লেষণ করে জনসাধারণকে জানায় বাতাস কতটা নির্মল বা দূষিত এবং এর ফলে স্বাস্থ্যঝুঁকি কতটা হতে পারে। একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। আর ৩০১ বা তার বেশি স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা মানুষের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

চিকিৎসকরা এ অবস্থায় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, মাস্ক ব্যবহার করা এবং শ্বাসজনিত রোগীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!