1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ময়মনসিংহে ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হত্যা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ময়মনসিংহে ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হত্যা

প্রতিনিধি

ময়মনসিংহে ছুরিকাঘাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হত্যা
ময়মনসিংহের ধোবাউড়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

গতকাল সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে এই ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর ধোবাউড়া উপজেলার এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়। এ ঘটনার জের ধরে স্থানীয় দুইটি পক্ষের মধ‍্যে বিরোধে ছুরিকাঘাতে নিহত হন নজরুল।

স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল বলেন, আমাদের অফিস উদ্বোধন করে বের হওয়ার সময় অতর্কিত হামলা করা হয়। এ সময় ছুরিকাঘাতে নজরুল ইসলাম মারাত্মক জখম হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলাকারীরা সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সমর্থক। এ ঘটনায় অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি করছি।

তবে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রাথমিকভাবে শুনেছি এটা তাদের পারিবারিক সমস্যা নিয়ে ঝামেলা। কিন্তু এখন ঘটনাটিকে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে। প্রাথমিকভাবে জানা গেছে দুলাভাই এবং বোনজামাই তাদের পাশাপাশি বাড়ি এবং তাদের নিয়ে আগে থেকে সমস্যা ছিল। যে মেরেছে সে আমাদের দলের সমর্থক— এটা যদি হয়ে থাকে আমরা ব্যবস্থা নেব।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে একজন মারা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!