1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের হিমায়িত পোল্ট্রি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কুয়েত - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

বাংলাদেশের হিমায়িত পোল্ট্রি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কুয়েত

প্রতিনিধি

বাংলাদেশ থেকে হিমায়িত পোল্ট্রির মাংস, মাংসজাত পণ্য ও ডিম আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কুয়েত সরকার। এর ফলে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আবারও বাংলাদেশি হিমায়িত পোল্ট্রি পণ্য রপ্তানির সুযোগ তৈরি হলো।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, কুয়েত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে সব ধরনের হিমায়িত মুরগির মাংস, মাংসজাত দ্রব্য ও ডিম আমদানির ক্ষেত্রে পূর্বের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

দূতাবাসের তথ্যমতে, কুয়েত সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পোল্ট্রি ও হিমায়িত খাদ্যপণ্য রপ্তানি খাতে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো নতুন করে কুয়েতের বাজারে প্রবেশের সুযোগ পাবে, যা বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ওপর কুয়েত নিষেধাজ্ঞা আরোপ করেছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!