1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
এক যুগ পর সিনেমায় ডলি জহুর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

এক যুগ পর সিনেমায় ডলি জহুর

প্রতিনিধি

এক যুগ পর সিনেমায় ডলি জহুর
দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। ২০১১ সালে সিনেমা থেকে দূরে সরে যান বর্ষীয়ান এই অভিনেত্রী। এরপর থেকে নিয়মিত কাজ করেন শুধু নাটকে। এবার খবর মিলল তার দুটি সিনেমার।

জানা গেছে, ইয়ামিন ইলানের নির্মাণে আসছে নতুন সিনেমা ‘ঝামেলা’। দিয়া প্রডাকশনসের ব্যানারে নির্মিত এ সিনেমাটিতে থাকবে সম্পূর্ণ মৌলিক এক পারিবারিক গল্প।

নির্মাতা জানান, ডলি জহুর প্রথমে সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না, তবে গল্প শুনে সম্মতি দিয়েছেন। তার আশা, দর্শকরাও সিনেমার গল্পের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন।

ডলি জহুর ছাড়াও ‘ঝামেলা’-তে আরও আছেন শ্যামল মাওলা, তানজিকা আমিন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, আবু হুরায়রা তানভীর, সাবেরী আলম, ইকবাল হোসেইন, ফারহানা ইয়াসমিন ইভা, শিশু শিল্পী জান্নাহ ও আদৃতা, নাজনীন শবনম, ইসরাত রহমানসহ আরও অনেকে।এদিকে, সদ্যই শুরু হয়েছে সিনেমাটির শেষ অংশের শুটিং। সিনেমাটির মুক্তি এ বছর কোনো এক ঈদে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে রেদওয়ান রনির ‘দম’-এ ডলি জহুরকে আফরান নিশোর মায়ের চরিত্রে দেখা যাবে। এই সিনেমার শুটিংও শেষের দিকে। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি সিনেমায় আছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরি। সিনেমার বড় অংশের শুটিং গত বছরের শেষ দিকে কাজাখস্তানে দৃশ্যধারণ করা হয়েছে। আসছে রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে ডলি জহুর সম্প্রতি সংবাদমাধ্যমে বলেন, সত্যিই সিনেমায় আর ফিরতে চাইনি। এখনো বলি কমার্শিয়াল ফর্মুলা বেজড সিনেমায় অভিনয় করব না। এ দুটি সিনেমার গল্প শুনে, নির্মাতাদের কাছে নির্মাণপ্রক্রিয়া শুনে মনে হয়েছে কাজগুলো করা যায়। তাছাড়া সিনেমা দুটিতে নাটকের শিল্পীরা অভিনয় করছেন। যাদের সঙ্গে আমার নিয়মিত কাজ হচ্ছে, দেখা হচ্ছে। তাই সব মিলিয়ে এ দুই সিনেমায় কাজ করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!