1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতি যথেষ্ট নয় : মিঠুন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতি যথেষ্ট নয় : মিঠুন

প্রতিনিধি

নাজমুলকে অর্থ কমিটি থেকে অব্যাহতি যথেষ্ট নয় : মিঠুন
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের সংগঠন কোয়াব তার পদত্যাগের দাবি তুলে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকের দিনের প্রথম ম্যাচে কোনো ক্রিকেটার মাঠে না গেলে খেলা হয়নি। এরপর বিকালে নাজমুলকে বিসিবির অর্থ কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বিসিবি। তবে বোর্ডের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন ক্রিকেটাররা।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন মনে করেন, ক্রিকেটারদের নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন নাজমুল সেটার পর তার আর বোর্ডে থাকা উচিত না। ফলে বিসিবির পরিচালক পদ থেকেও তার পদত্যাগের দাবিতে অনড় কোয়াব। ঢাকা পোস্টকে মিঠুন বলেন, ‘এটা (অর্থ কমিটি থেকে নাজমুলের পদত্যাগ) যথেষ্ট না। আমরা পদত্যাগ চাচ্ছি।’এর আগে গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে নাজমুল বলেছিলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। ক্রিকেটারদের ক্ষতি হবে কারণ তারা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচ সেরা হলেও পায়, পারফরম্যান্স অনুযায়ী পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’

আশানুরূপ পারফর্ম না করলে ক্রিকেটারদের বেতন কাটা হয় না, তাহলে ক্ষতিপূরণ দেওয়া হবে কোন যুক্তিতে? সাংবাদিকদের কাছে এই পাল্টা প্রশ্ন করেছেন নাজমুল, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ঐ টাকা ফেরত চাচ্ছি নাকি? চাচ্ছি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!