1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হওয়া খুবই প্রয়োজন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হওয়া খুবই প্রয়োজন

প্রতিনিধি

নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হওয়া খুবই প্রয়োজন
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হওয়া এখন খুবই প্রয়োজন। নির্বাচন অঙ্গন ও রাজনৈতিক দল কলুষিত হয়ে গেছে। এখনো বেশির ভাগ প্রার্থী কালো টাকার মালিক, পেশিশক্তি নিভর্র রাজনীতি করছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর হোটেল ওয়ারিশানে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

বদিউল আলম মজুমদার বলেন, বহুদিন দলের অনুগত থাকলেও দুই কোটি টাকা দিতে না পারায় মনোনয়ন না পাওয়ার ঘটনা এবারও ঘটেছে। রাজনৈতিক দলগুলো দুর্নীতির সঙ্গে জড়িত। সবচেয়ে বেশি দরকার নির্বাচন কমিশনের সংস্কার। কারণ শেখ হাসিনার চেয়েও নির্বাচন কমিশনের লোকজন বড় আওয়ামী লীগার হয়ে উঠেছিলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে ক্ষমতায়ন করতেই সংবিধান রচনা করা হয়েছিল। মূলত সে কারণে প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার মালিক। সেই পুরোনো পথে হেঁটেই শেখ হাসিনা দানবে পরিণত হতে পেরেছিলেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং প্রতিশোধ পরায়ণতায় ভর করে আমৃত্যু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা।

এই সংলাপে রাজশাহী বিভাগের সকল জেলা থেকে প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা সংলাপে তাদের মতামত প্রকাশ করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!